Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হাসপাতাল চাকচিক্যের আঁড়ালে অনুমোদন ও কাগজপত্র নিয়ে প্রশ্ন
  • আশাশুনির মেয়ে বিএসটিআই কর্মকর্তা মিশার দাফন সম্পন্ন
  • চোরের উপর রাগ করে. . .
  • রামপাল উপজেলাকে বাল্যবিয়ে, শিশুশ্রম ও স্কুল বহির্ভুত শিশু মুক্ত ঘোষণা
  • নদীপথ-কাঁটাতার ও পণ্যবাহী ট্রাকে যশোর সীমান্তে আসে মাদক
  • জাপানের ফল পার্সিমন চাষে সফল চৌগাছার জুলফিকার
  • শিশু জোবায়েরের চিকিৎসায় সাহায্যের আবেদন
  • পাইকগাছায় লস্করে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খাঁটি দেশ প্রেমিক কবি ছিলেন মাইকেল মধুসূদন দত্ত : আবদুল হাই শিকদার

সাগরদাঁড়িতে মধুসূদন দত্তের আলোচনা সভা
banglarbhoreBy banglarbhoreJanuary 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেছেন, বাংলা সাহিত্যে ৬ জন শ্রেষ্ঠ কবি রয়েছেন। তারা হলেন, মাইকেল মধূসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, জসীম উদদীন ও ফররুখ আহমেদ। এদের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন খাঁটি বাংলাদেশী কবি। তিনি খাঁটি দেশ প্রেমিক কবি ছিলেন। খাঁটি অসাম্প্রদায়িক মানুষ। বাংলা সাহিত্যে তিনি প্রথম প্রথা ভেঙে ছিলেন। কাজী নজরুল ইসলাম রেভুলেশন এনেছেন। মাইকেল মধুসূদন দত্তের প্রিয় ছিল ধূমকেতু। আর নজরুলের পত্রিকা ছিল ধূমকেতু। দুজনেরই প্রিয় ছিল ধূমকেতু।  মাইকেল মধুসূদন মহাকবি, নজরুল জাতীয় কবি, রবীন্দ্রনাথ বিশ্ব কবি। ধ্যানমগ্ন, উড়নচণ্ডী মাইকেল মধুসূদন আধুনিক সনেটের জনক।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার রাতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুলাই বিপ্লবে শহিদদের আত্মার মাগফেরাত কামনা ও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি আবদুল হাই শিকদার বলেন, ২৪ সালের জুলাই রেভুলেশনে যারা শহিদ হয়েছেন, তারা বাংলাদেশকে স্বপ্ন দেখিয়ে গেছেন।
প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে কবি আবদুল হাই শিকদার বলেন, সাগরদাঁড়িকে মাইকেল মধুসূদন সিটি হিসেবে গড়ে তোলা হোক। ঢাকার সঙ্গে সাগরদাঁড়ি, যশোরের সঙ্গে সাগরদাঁড়ি শাটল বাস চালু করা হোক। সাগরদাঁড়িকে পর্যটননগরী হিসেবে গড়ে তোলা হোক। একই সাথে সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন দত্তের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান তিনি।
সাগরদাঁড়ি মধুমঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তানভীর দুলাল, যশোর চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, যশোর সরকারি সিটি কলেজের অধ্যাপক খোন্দকার কামরুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, কেশবপুর উপজেলা জামায়াতের রাজনীতি ও আইন বিষয়ক সম্পাদক ওজিয়ার রহমান, সাংবাদিক তহিদ মণি, কেশবপুরের পাঁজিয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুস সাত্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুণ্ডু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্ম সদস্য সচিব সোহানুর রহমান সোহাগ।
যশোর জেলা প্রশাসন আয়োজিত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা শুরু হয়েছে ২৪ জানুয়ারি (শুক্রবার)। সপ্তাহব্যাপি অনুষ্ঠানমালা উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।
১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতায় মারা যান মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। এরপর কবির ভাইয়ের মেয়ে কবি মানকুমারি বসু ১৮৯০সালে সাগরদাঁড়িতে কবির প্রথম স্মরণসভার আয়োজন করেন। সেই থেকে সাগরদাঁড়িতে মধুসূদনের জন্মদিন উপলক্ষে স্মরণোৎসবের আয়োজন হয়ে আসছে। আর ১৯৮০ দশকে স্মরণোৎসব ঘিরে গ্রামীণ ঐতিহ্যবাহী মেলা আয়োজন হচ্ছে। মধূসদন দত্তকে স্মরণ ও মেলা ঘিরে কপোতাক্ষ পাড়ের সাগরদাঁড়ি গ্রামে হাজার হাজার মানুষের ঢল নামে। এবারও তার ব্যত্যয় হয়নি। ২৪ জানুয়ারি শুরু হওয়া সাতদিন ব্যাপি স্মরণোৎসব ও মেলা ঘিরে হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত মহাকবির পূণ্যভূমি সাগরদাঁড়ি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলা ও স্মরণোৎসবে যোগ দিচ্ছেন মানুষ। মহাকবির বাড়ি সংরক্ষণ করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বাড়ি ঘুরে দেখছেন দর্শনার্থীরা। স্মৃতিচিহ্নি ও নানা স্মরণিকা থেকে মাইকেল মধুসূদন দত্তকে জানার সুযোগ পাচ্ছেন নতুন প্রজন্মও।

আবদুল হাই শিকদার মাইকেল মধুসূদন দত্ত
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হাসপাতাল চাকচিক্যের আঁড়ালে অনুমোদন ও কাগজপত্র নিয়ে প্রশ্ন

    September 8, 2026

    আশাশুনির মেয়ে বিএসটিআই কর্মকর্তা মিশার দাফন সম্পন্ন

    September 7, 2026

    চোরের উপর রাগ করে. . .

    September 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.