Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে রাজনীতি করা হচ্ছে : যশোরে আইনমন্ত্রী
  • কৃষ্ণনগরে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির সভাপতি ছটুর কর্মী সমাবেশ
  • যশোরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • নড়াইলে জামায়াত নেতার অবৈধ কারখানার সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত
  • শ্যামনগরে ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির শুভেচ্ছা মিছিল
  • রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
  • সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা রোপণ
  • অসুস্থ প্রবীণ নেতার পাশে এমপি বাচ্চু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খাজুরায় অপ্রতিরোধ্য সাকিব বাহিনী

banglarbhoreBy banglarbhoreOctober 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং সাকিব বাহিনী। দিন দিন বেড়েই চলেছে তাদের অপরাধের পরিধি। ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, নারী উত্যক্তসহ সকল অপরাধেই নাম আসছে এ বাহিনীর সদস্যদের। সর্বশেষ, গত ১৯ অক্টোবর রাতে এক গার্মেন্টস ব্যবসায়ীর গলায় ক্ষুর ঠেকিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ রয়েছে, স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায় স্কুল থেকে ঝরে পড়া কিশোর গ্যাং প্রধান সাকিব ও তার সহযোগীরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। গত ৫ আগস্টের পর প্রশাসনের নিরবতার সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে তারা।
ছিনতাইয়ের শিকার বন্দবিলা ইউয়িনের তেলীধান্যপুড়া এলাকার সঞ্জয় কুমার পাল জানান, খাজুরা বাজার কালিবাড়ি মার্কেটে তার গার্মেন্টেসের দোকান। পাশাপাশি মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট। গত ১৯ অক্টোবর দোকানঘর বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। রাত সাড়ে ৯টার দিকে বাজারের শিবের মোড় এলাকায় পৌঁছালে তার গলায় ধারালো ক্ষুর ঠেকায় সাকিব ও অজ্ঞাতনামা এক কিশোর। এ সময় সঞ্জয়ের পকেটে থাকা ৮ হাজার টাকাসহ একটি স্মার্ট ও মুঠোফোন ছিনিয়ে নেয় তারা। মোবাইল দুটির মূল্য প্রায় ২২ হাজার টাকা। সর্বশেষ, বিকাশের পিনকোড চাইলে-সেটি দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা সঞ্জয়কে বেধড়ক মারপিট করে। এ সময় প্রাণভয়ে পিনকোড বলে দেন তিনি। তার বিকাশ একাউন্টে ৭ হাজার টাকা ছিল।

স্থানীয়রা জানান, বন্দবিলা ইউনিয়নের পান্তাপাড়া এলাকার আকরাম হোসেনের ছেলে সাকিব নিজ নামে গড়ে তুলেছেন কিশোর গ্যাং। এ বাহিনীতে রয়েছে ১০-১৫ জনের সদস্য। তাদের শেল্টার দিচ্ছেন, খাজুরা বাজার তেলপাম্প এলাকার এক প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সাকিবের বড়ভাই আশিক। তিনিও একাধিক ছিনতাই ও চুরির ঘটনায় অভিযুক্ত। বর্তমানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত সাকিব তার সহযোগীদের নিয়ে মোটরসাইকেলে দাপিয়ে বেড়াচ্ছে সারা এলাকা। তেলপাম্প, তেলীধান্যপুড়া, মথুরাপুর, পান্তাপাড়া ও ভাটারআমতলা এলাকায় তাদের আধিপত্য। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বন্দবিলা ইউনিয়নের এক ব্যক্তির পালসার মোটরসাইকেল কেড়ে নেয় সাকিব। কিছুদিন মোটরসাইকেলটি ব্যবহার করার পর চাঁদার বিনিময়ে ফেরত দেয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত কিশোর গ্যাং প্রধান সাকিবের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তার মুঠোফোনে বন্ধ পাওয়া যায়।
খাজুরা পুলিশ ক্যাম্পের নবাগত উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই অভিযান চালানো হয়েছে। তবে অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। এলাকার কিশোর অপরাধীদের একটি তালিকা তৈরি হচ্ছে। তাদের গডফাদারদের ব্যাপারেও খোঁজখবর নেয়া হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে রাজনীতি করা হচ্ছে : যশোরে আইনমন্ত্রী

    September 13, 2026

    কৃষ্ণনগরে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির সভাপতি ছটুর কর্মী সমাবেশ

    September 13, 2026

    যশোরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.