Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদ্যাপন
  • যশোরে ইসকনের কেন্দ্রীয় নেতাদের সাথে শিপ্রা ঘোষের পরিবারের সাক্ষাত
  • আমির আলী এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি কমিটির অভিষেক ও মা সমাবেশ
  • সাতক্ষীরায় নবগঠিত যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা
  • চৌগাছায় বিশ্ব শিক্ষক দিবসে আদর্শ শিক্ষক ফেডারেশনের র‌্যালি
  • কোটচাঁদপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ
  • ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার : প্রতিবাদে চুড়ামনকাটিতে সংবাদ সম্মেলন
  • স্কুল সভাপতির অর্থায়নে কেশবপুরে ইউনিফর্ম পেল শিক্ষার্থীরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খাজুরায় মহানবীকে কটূক্তিকারী বাধন আটক

banglarbhoreBy banglarbhoreNovember 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খাজুরা সংবাদদাতা
বাঘারপাড়া উপজেলার খাজুরায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী বাধন বিশ্বাসকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টায় তাকে আটক করা হয়।

বাধন বিশ্বাস (১৯) উপজেলার বন্দবিলা ইউনিয়নের সাদীপুর গ্রামের বিধান বিশ্বাসের ছেলে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি ‘বিষাক্ত ছেলে’ নামে ফেসবুক আইডি থেকে মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করে একটি পোস্টে কমেন্ট করে বাধন বিশ্বাস নামে ওই তরুণ। গত ১০ নভেম্বর বিকেলে সেই কমেন্টের স্ক্রিনশর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় ছাত্র-জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কটুক্তিকারীর বিরুদ্ধে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করেন বন্দবিলা ইউনিয়নের মথুরাপুর গ্রামের আব্দুর রহমান।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় সোমবার দিবাগত রাত ২টায় খাজুরা পুলিশ মণিরামপুর উপজেলার মশিহাটি থেকে কটুক্তিকারী বাধনকে আটক করে।

মামলার তদন্ত কর্মকর্তা ও খাজুরা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, প্রযুক্তির সহযোগিতায় অভিযুক্ত বাধন বিশ্বাসকে আটক করা হয়। তিনটি ধারার মামলায় মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা অনুসন্ধান করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদ্যাপন

    October 5, 2026

    যশোরে ইসকনের কেন্দ্রীয় নেতাদের সাথে শিপ্রা ঘোষের পরিবারের সাক্ষাত

    October 5, 2026

    আমির আলী এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি কমিটির অভিষেক ও মা সমাবেশ

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.