Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খামারবাড়িতে রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা পেল কৃতিত্বের সনদ

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে জ্ঞান ভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মুন্সিখানপুর এলাকার খামারবাড়ি পাবলিক লাইব্রেরির উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লাইব্রেরির সভাপতি মতিয়ার রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, লাইব্রেরির আজীবন সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা খান আকতার হোসেন, অ্যাডভোকেট মকবুল ইসলাম, খান শফিয়ার রহমান, অধ্যাপক দৌলত হোসেন খান, প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, মনিরামপুর পাবলিক লাইব্রেরির সদস্য সচিব মহিবুল্লাহ মনু। শুভেচ্ছা বক্তব্য রাখেন খামারবাড়ি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক জমিরুল ইসলাম।

লাইব্রেরির সাহিত্য-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান, মশিয়ার রহমান গাজী, সেলিম খান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান, তানভীর হাসান খান প্রমূখ। জ্ঞান ভিত্তিক রচনা প্রতিযোগীতা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩২ জন শিক্ষার্থী অংশ নেয়। এদিন বিজয়ীদের শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, কৃৃতিত্বের সনদপত্র ও শিক্ষামূলক বইসহ বিভিন্ন উপহার সামগ্রি তুলে দেন অতিথিরা।

কৃতিত্ব বিজয়ী মণিরামপুর রচনা প্রতিযোগিতা সনদ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক

মার্চ ২১, ২০২৬

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.