খুলনা সংবাদদাতা
খুলনার দিঘলিয়া উপজেলা এলাকায় খেয়াঘাটের দখলদারিত্ব নিয়ে প্রতিপক্ষের ওপর হামলায় দুজন রক্তাক্ত জখম হয়েছেন। এ ঘটনায় দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু মোল্লাকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকার জনৈক শেখ আলী আকবর বিআইডব্লিউটি-এর দাখিলকৃত রিট পিটিশনে রায়ে দিঘলিয়া উপজেলার নগরঘাট খেয়াঘাট ইজারাপ্রাপ্ত হন। যার আলোকে ইজারাদার শেখ আলী আকবর খেয়াঘাটের কার্যক্রম পরিচালনা করেন। এতে স্থানীয় একটি প্রতিপক্ষ গভীর ষড়যন্ত্র করতে থাকে।
সে লক্ষ্যে ইজারাদার শেখ আলী আকবর গত ১ জানুয়ারি দিঘলিয়া নৌবাহিনীর কাছে বিষয়টি অবগত করতে দিঘলিয়া ফেরিঘাটে পৌঁছালে দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান মিন্টুর নেতৃত্ব একটি প্রভাবশালী সংঘবদ্ধ দল লাঠিসোঁটা ও ধারালো দেশী অস্ত্র নিয়ে আকবরের ওপর হামলা চালায়। হামলায় আকবর হোসেন ও তার এক সহকর্মী গুরুতর রক্তাক্ত জখম হন। পরে ইজারাদার শেখ আলী আকবরের ভাই মো. আনছার শেখ বাদী হয়ে মামলাটি করেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. টোকনুজ্জামান বলেন, মামলাটি দিঘলিয়া থানায় রেকর্ড হয়েছে। কিন্তু ঘটনাটি যেহেতু ভৈরব নদে ঘটেছে, সেহেতু এটি নৌ-পুলিশ তদন্ত করবে। এজন্য নৌ-পুলিশের কাছেই তদন্তের জন্য পাঠানো হয়েছে।
শিরোনাম:
- ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ
- বেহাল সড়কে বিপর্যস্ত যশোরের জনজীবন, সংস্কারের উদ্যোগ নেই
- আশাশুনিতে জীবিকা উন্নয়ন ও বাজারসংযোগ সম্প্রসারণে কর্মশালা
- শাকের হত্যা: দ্রুত বিচারের দাবিতে মাগুরায় আইনজীবীদের মানববন্ধন
- নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা
- পুলেরহাট-রাজগঞ্জ সড়কে ইজিবাইক চালকদের বিক্ষোভ-মিছিল
- চুড়ামনকাটি বাজারে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ
- ছয় মাস ধরে ভূমি সহকারী নেই চুড়ামনকাটি ভূমি অফিসে, ভোগান্তি