Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
  • জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • কৃষ্ণনগরে চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দিলেন খোকন
  • ছেলে হত্যা : জামিনে বেরিয়ে মারা গেলেন বাবা!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খুলনার প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন

banglarbhoreBy banglarbhoreDecember 18, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খুলনা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা।
গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনার ছয়টি আসনে ৩৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ননী গোপাল মণ্ডলকে দলীয় প্রতীক ‘নৌকা’, জাতীয় পার্টির প্রার্থী কাজী হাসানুর রশিদকে ‘লাঙ্গল’, তৃণমূল বিএনপির চন্দ্র প্রামাণিককে ‘সোনালী আঁশ’ ও স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় পেয়েছেন ‘ঈগল’ প্রতীক।
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে আওয়ামী লীগের প্রার্থী সেখ সালাহউদ্দিন ‘নৌকা’, জাতীয় পার্টির গাউসুল আজম ‘লাঙ্গল’, বাংলাদেশ কংগ্রেসের দেবদাস সরকার ‘ডাব’, সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) বাবু কুমার রায় ‘ছড়ি’, বিএনএম প্রার্থী মো. আব্দুল্লাহ আল আমিন ‘নোঙর’ ও স্বতন্ত্র প্রার্থী মো. সাঈদুর রহমান ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।
খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন ‘নৌকা’, জাতীয় পার্টির আব্দুল্লাহ আল মামুন ‘লাঙ্গল’, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন ‘গোলাপ ফুল’ ও স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।
খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী ‘নৌকা’, জাতীয় পার্টির ফরহাদ আহমেদ ‘লাঙ্গল’, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোস্তাফিজুর রহমান ‘আম’, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ‘সোনালী আঁশ’, বাংলাদেশ কংগ্রেস মনিরা সুলতানা ‘ডাব’, ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দীন খান ‘মিনার’, বিএনএম প্রার্থী এস এম আজমল হোসেন ‘নোঙর’, স্বতন্ত্র প্রার্থী মো. জুয়েল রানা ‘ট্রাক’, স্বতন্ত্র প্রার্থী এমডি এহসানুল হক ‘সোফা’ ও স্বতন্ত্র প্রার্থী রেজভী আলম ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ ‘নৌকা’, জাতীয় পাটির মো. শাহীদ আলম ‘লাঙল’ ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আকতার ‘হাতুড়ি’ প্রতীক পেয়েছেন।
এ ছাড়া খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামী লীগের মো. রশীদুজ্জামান ‘নৌকা’, জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু ‘লাঙ্গল’, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবু সুফিয়ান ‘আম’, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মির্জা গোলাম আজম ‘ডাব’, বিএনএম প্রার্থী এস এম নেওয়াজ মোরশেদ ‘নোঙর’, তৃণমূল বিএনপির নাদির উদ্দিন খান ‘সোনালী আঁশ’ ও স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

    October 8, 2026

    যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড

    October 8, 2026

    ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.