Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ
  • বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষকদের বদলিতে অনিয়মের অভিযোগ
  • চুড়ামনকাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল অনুষ্ঠিত
  • তায়কোয়ানডোতে সাতক্ষীরার ৪ খেলোয়াড়ের পদক অর্জন
  • শার্শায় দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
  • নৃত্য বিতান যশোরের নজরুল বর্ষ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • যশোরে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মানববন্ধন
  • সন্ত্রাস দমন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতের দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গত ৫ আগস্ট চুকনগরে শুধু এক ব্যাবসা প্রতিষ্ঠান ও বাড়িতেই লুট ১০ কোটি টাকা !

banglarbhoreBy banglarbhoreAugust 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া

হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়ে দুর্বৃত্তরা প্রায় ১০ কোটি টাকার ক্ষতি করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের ব্যবসায়ী কৃষ্ণ নন্দী।

গতকাল রোববার দুপুর ১২টায় চুকনগরের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে মেসার্স নন্দী ট্রেডিং কর্পোরেশনের স্বত্তাধিকারী কৃষ্ণ নন্দী উল্লেখ করেন, গত ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর ৩ থেকে ৪’শ জনের একদল দুর্বৃত্ত বিকেল সাড়ে ৪টার দিকে চুকনগর বাজারের খুলনা রোডে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স নন্দী ট্রেডিং কর্পোরেশন” এ হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

শোরুমের ভিতরে থাকা মোটরসাইকেল ভাংচুর করে। এরপর তৎসংলগ তার বাসভবন ও গোডাউন থেকে সযাবিন ও সরিষার তেল, চাল, মোটরসাইকেল পার্টস, সিমেন্ট, ঢেউটিন সহ বিভিন্ন পণ্য লুটপাট করে নিয়ে যায়। তার নিজস্ব বাসভবন নন্দী বাড়িতেও ব্যাপক ভাংচুর করে এবং সাথে থাকা মন্দিরের গ্লাস ভাংচুর করে। এতে তার সর্বমোট ১০ কোটি ৪ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। সাংবাদিক সম্মেলনে কৃষ্ণ নন্দীর আরও দুই ভাই ও বৌদি উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডুমুরিয়া থানায় গত ১৯ আগষ্ট একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি। অবিলম্বে এই ঘটনার দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান কৃষ্ণ নন্দী।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ

    October 4, 2026

    বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষকদের বদলিতে অনিয়মের অভিযোগ

    October 4, 2026

    চুড়ামনকাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল অনুষ্ঠিত

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.