Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ১২, ২০২৪

গরু চুরির সাথে জড়িত মাংস ব্যবসায়ীরা মহেশপুরে গণপিটুনিতে চোর নিহত, আহত ২

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ১২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মহেশপুর সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুরে এলাকাবাসীর গণপিটুনিতে রাশেদ শেখ (৩৮) নামে এক গরু চোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার এসবিকে ইউনিয়নের ভালাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশেদ ওই গ্রামের মিঠু শেখের ছেলে। এছাড়াও গণপিটুনিতে রাজেদুল ইসলাম ও বজলুর রহমান বটু নামের আরো দুই জন আহত হয়েছেন। আহত বজলুর রহমান বটু মহেশপুর শহরের মাংস ব্যবসায়ী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর রাতে তিন চোর আব্দুর রাজ্জাকের গোয়াল ঘর থেকে বাছুরসহ গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় তা দেখে ফেলে বাধা দেয়ার চেষ্টা করেন ওই গ্রামের তহিদুর রহমান। এসময় চোরেরা তহিদুল ইসলামকে ছুরি দিয়ে আঘাত করে গরু নিয়ে পালিয়ে যান। পরে আহত তহিদুলের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তার কথা অনুযায়ী তিন চোরকে আটক করেন। আটকের পর এলাকাবাসীর গণপিটুনিতে রাশেদ শেখ ঘটনাস্থলে মারা যান।

এদিকে মহেশপুর শহরে স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে যেখানে সেখানে গরুর মাংস বিক্রি করা হলেও প্রশাসনের কোন নজরদারি নেই। গরু চোরের হোতা মাংস ব্যবসায়ী বটুর বিরুদ্ধে চোরাই ও অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ রয়েছে। বটু অবৈধ পথে মাংসের ব্যবসা করে বনে গেছেন টাকার মালিক। তার রয়েছে দ্বি-তলা বাড়ি। বটুসহ অন্যান্য মাংস ব্যবসায়ীরা গোপনে চোরাই ও অসুস্থ গরু জবাই করে তা কয়েক ভাগে ভাগ করে নিয়ে বিক্রি করেন। এছাড়াও মাংস বিক্রির স্থান গুলো একেবারে অস্বাস্থ্যকর।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতিবুর রহমান বলেন, মাংস ব্যবসায়ীরা ভোর চারটার আগে গরু জবাই করেন সেক্ষেত্রে এতরাতে তাদের গরু কেমন সেটা আমার পক্ষে দেখভাল করা সম্ভব হয়না। এর জন্য মহেশপুর পৌরসভায় একজন নিয়োগ দেওয়া আছে।

মহেশপুর থানার ওসি তদন্ত ইসমাইল হোসেন বলেন, গরু চোর সন্দেহে গণপিটুনিতে রাশেদ শেখ নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.