Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গান কবিতা নৃত্যে কথামালাতে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন

banglarbhoreBy banglarbhoreMay 31, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

নৃত্য, গান, কবিতা আবৃত্তি আর কথামালার মধ্য দিয়ে যশোরে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং সাম্য ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন যশোর। অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমির মিলনায়তন। শুরুতেই সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা। একের পর এক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য রবীন্দ্র-নজরুলের দলীয় সংগীত, কখনো একক। আবার এই দুই কবির কালজয়ী সব গানে নৃত্য পরিবেশিত হয়। একের পর মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।

সন্ধ্যার পরে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আলোচনা সভা। বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং কাজী নজরুলের জীবন ও দর্শনের উপর আলোচনা করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে সম্মানিত আলোচক ছিলেন ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফ। বক্তারা বলেন, ‘রবীন্দ্রনাথ এবং কাজী নজরুলের দর্শন একসঙ্গে দেখলে তার কেন্দ্রে বাঙালি জাতিসত্তা, আত্মপরিচয় এবং আত্মমর্যাদা খুঁজে পাই। বাঙালির আত্মপরিচয় ও আত্মমর্যাদা প্রতিষ্ঠায় ছিল রবীন্দ্রনাথ ও কাজী নজরুলের মধ্যকার নিবিড় যোগসূত্র। কাজী নজরুল ইসলাম প্রথাগত মানুষ ছিলেন না। প্রচলিত সমাজভাবনা ও ধর্মচিন্তা দিয়ে তাঁকে বিবেচনা করা যাবে না। এ জন্য সমকালীন সময়ে তাঁকে অনেক অশ্বস্তি, সাহিত্যিক আক্রমণ ও বিড়ম্বনার শিকার হতে হয়েছিল। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্বজনীন মানুষ।

তিনি তার সাহিত্যকর্মের মাধ্যমে বাংলা ভাষা ও বাঙালি জাতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ চাইতেন বাঙালি মানুষ হয়ে উঠুক। কিন্তু দুর্ভাগ্য, রবীন্দ্রনাথের স্বপ্নের মতো প্রকৃত মানুষ হয়ে উঠতে পারিনি আমরা। নতুন প্রজন্মকে শুধু জিপিএ-৫ আর গোল্ডেন প্লাসের দিকে ঠেলে দিচ্ছি। মানবিক শিক্ষায় মানুষ করার কথা ভাবছি না। একটি জাতিকে কিভাবে নির্মাণ করতে হয় রবীন্দ্রনাথ আমাদের সে শিক্ষাও দিয়ে গেছেন।’ অনুষ্ঠান শেষে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, নৃত্য, একক অভিনয় ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদীচী শিল্পগোষ্ঠী যশোর। এদিন সন্ধ্যায় শহরের মাওলানা মোহাম্মদ আলী সড়কস্থ (এম এম আলী ) নিজ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ-আবৃত্তি পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.