Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জনবলের অভাব : নড়াইলে অযত্নে মুখ থুবড়ে পড়েছে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
  • যশোরে ২৫ গ্রামের মানুষের দুর্ভোগের কারণ একটি কাঁচা রাস্তা
  • অভয়নগরে পুলিশের পুরস্কারঘোষিত মাদক কারবারি গ্রেপ্তার
  • কেশবপুরে পাটা বাঁধ অপসারণ : জব্দ চায়না দুয়ারি জাল
  • মাদক সেবন : মহেশপুরে যুবকের কারাদণ্ড
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে উপজেলা কমিটির সভা
  • যশোরে মধ্যরাতে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আহত ৬
  • জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গুলি করে ছিনতাইকালে অস্ত্রসহ যুবক আটক

banglarbhoreBy banglarbhoreOctober 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জে সন্ত্রাসীর গুলিতে শাহা আলম নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাতে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নলতায় জনৈক রফিকুল ইসলামের বাঁশবাগান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এঘটনায় রবিউল ইসলাম হৃদয় নামের এক সন্ত্রাসীকে পিস্তলসহ আটক করেছে পুলিশ। শাহা আলম বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের বাসিন্দা শাহ আলম নলতা বাজারে ফাতেমা টেলিকম নামে একটি ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী।

শনিবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে একদল সন্ত্রাসী তার মোটরসাইকেলের গতিরোধ করে কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় ধাস্তাধস্তির একপর্যায়ে সন্ত্রাসীরা গুলি করে। পরে গুলির শব্দে ও তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে গেলেও ধরা পড়ে রবিউল ইসলাম হৃদয় (৩২)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্টার ডা. আসাদুজ্জামান জানান, শাহা আলমের বুকের বামপাশে লাগা গুলিটি বের করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত কিনা, এখনি বলা যাচ্ছেনা।

কালিগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিদেশি পিস্তলসহ রফিকুল ইসলাম আটক রয়েছেন।

তবে স্থানীয়দের গণধোলাইয়ে সে গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

অস্ত্রসহ যুবক ছিনতাই
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জনবলের অভাব : নড়াইলে অযত্নে মুখ থুবড়ে পড়েছে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র

    September 29, 2026

    যশোরে ২৫ গ্রামের মানুষের দুর্ভোগের কারণ একটি কাঁচা রাস্তা

    September 29, 2026

    অভয়নগরে পুলিশের পুরস্কারঘোষিত মাদক কারবারি গ্রেপ্তার

    September 29, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.