Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছয় দিবসকে ঘিরে ২৫০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট
  • মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
  • যশোরের খড়কিতে খড়ের গাদা থেকে ককটেল উদ্ধার
  • জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু
  • গোপনে মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের গাছ বিক্রির অভিযোগ
  • প্রতিবেশীর বাড়িতে যাওয়ায় মুরগি হত্যা!
  • ঝিকরগাছায় ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার
  • শাহ সুইটস ও অর্পণ ঘোষ ডেয়ারিকে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন মাদক কারবারি

banglarbhoreBy banglarbhoreAugust 17, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরার সংবাদদাতা

নিজের জমির ওল গাছ দেখতে যাওয়ায় মেম্বরের সামনে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন করে জখম করেছে মাদক কারবারি ও তার সহযোগীরা। বর্তমানে মারাত্মক জখম অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ।
শুক্রবার সকাল ১০ টার দিকে সাতক্ষীরার সদরের ভাদড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত গৃহবধূ রাজিয়া খাতুন সাতানী গ্রামের কবিরুল ইসলামের স্ত্রী।

রিজিয়া খাতুন বলেন, সকাল ১০ টার দিকে ভাদড়া বাজারখোলা এলাকায় জমিতে লাগানো ওল দেখতে গেলে ভাদড়া গ্রামের স্থানীয় মাদক কারবারি আজারুল ও তার সহযোগীরা আমাকে ব্যাপক মারপিট করে। বিষয়টি জানতে পেরে ভাদড়া ওয়ার্ডের মেম্বর মনজুরুল আলম ঘটনাস্থলে আসলে মেম্বরের সামনে আমাকে গাছে বেঁধে মারপিট শুরু করে আজারুল ও তার সহযোগীরা। পরে মেম্বর মনজুরুল আলম পরিষদে নিয়ে আটকে রাখে ওই গৃহবধূকে। পরবর্তীতে সাতানী ওয়ার্ডের মেম্বর আজিজার রহমান মাকা তাকে হাসপাতালে ভর্তি করেন।

কুশখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর আজিজার রহমান মাকা বলেন, ওই গৃহবধূ অনেক নিরীহ। তাকে আজারুল ও তার সহযোগীরা মারপিট করে। এরপর তাকে পরিষদে আটকে রাখার খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে ইউপি মেম্বর মজ্ঞুরুল আলমের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাকে পরিষদে রাখা হয়েছিল নিরাপত্তার জন্য।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ছয় দিবসকে ঘিরে ২৫০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট

    November 17, 2026

    মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

    November 17, 2026

    যশোরের খড়কিতে খড়ের গাদা থেকে ককটেল উদ্ধার

    November 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.