Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট
  • ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ
  • বর্ণিল আয়োজনে চাঁদের হাটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • দুর্নীতির কারণে জনগণ সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত : গোলাম রসুল
  • যশোরে গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ
  • বাংলাদেশ ফুটবলের উন্নতি দেখে আমি খুবই আনন্দিত : ডি ক্রুইফ
  • ছয় লেন প্রকল্প : যশোরে ক্ষতিপূরণ পেলেও ঝিনাইদহে বঞ্চিত 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গৌরীঘোনায় বিএনপির নেতা নির্বাচনে ভোট গ্রহণ

banglarbhoreBy banglarbhoreSeptember 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর সংবাদদাতা

যশোরের কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির ৪০৭ নেতার মধ্যে ৩৫৮ জন নেতা তাদের ভোটাধিকার প্রয়োগ করে ওই ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচন করেন। এর মধ্যে ২৪টি ভোট বাতিল হয়। ভোটে অনুপস্থিত থাকেন ৪৯ জন নেতা।

নির্বাচনে মাহমুদুল হাসান ৩৩৪ ভোট পেয়ে সভাপতি, আব্দুল গফ্ফার সরদার ৩১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও শেখ রুবেল হাসনাত পাশা ৩৩৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

থানা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান। সহকারী রিটার্নিং অফিসার ছিলেন থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, থানা বিএনপির যুগ্ম -আহ্বায়ক রেজাউল ইসলাম, হুমায়ূন কবির সুমন, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান হিমেল, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন থানা যুবদল নেতা আলমগীর সিদ্দিকী, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, থানা কৃষকদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব কেএম আজিজ, যুবদল নেতা তরিকুল ইসলাম প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট

    September 26, 2026

    ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ

    September 26, 2026

    মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.