Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নড়াইলে ৫ দিনব্যাপি বইমেলা উদ্বোধন
  • কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ
  • নিবন্ধন ও ডিগ্রি ছাড়াই শ্যামনগরে চলছে দন্ত চিকিৎসা !
  • নড়াইলে সাত দফা দাবি আদায়ে দলিল লেখকদের কর্মসূচি
  • দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে যুবদলের বিক্ষোভ
  • আশাশুনির খাজরার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দুর্নীতি অপ্রতিরোধ্য
  • শার্শায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, চিকিৎসক সংকটে বঞ্চিত রোগীরা
  • যশোরে ইঞ্জিন ভ্যানের জন্য জীবনটাই গেল ইকলাসের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঘুষের টাকায় অন্ধ নিয়োগ কমিটি : কৌশলে উত্তীর্ণ মনোনীত প্রার্থী

banglarbhoreBy banglarbhoreJuly 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরায় ঘুষের টাকায় অন্ধ হয়ে বেসামাল হয়ে পড়ছে নিয়োগ কমিটির সদস্যরা। তারই ধারাবাহিকতায় নিয়োগ বাণিজ্য চালিয়েছে কলারোয়া সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়। গত ২৯ জুন শনিবার অফিস সহায়ক পদে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বোর্ড বসানো হয়। কিন্ত সে নিয়োগ বোর্ড ছিল আগে থেকেই সাজানো, পাতানো।

স্থানীয় সূত্রে জানা যায়, নিয়োগ বোর্ডের পূর্বে “সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়” এর অফিস সহায়ক পদে আগেভাগেই একজন প্রার্থীকে ১৭ লাখ টাকার বিনিময়ে মনোনীত ও চূড়ান্ত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন ও ম্যানেজিং কমিটির সভাপতি শামসুদ্দীন আল মাসুদ। টাকার বিনিময়ে মনোনীত ও চুড়ান্ত করা ওই প্রার্থী কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোদ্দবাটরা গ্রামের বিজয় গুপ্তর ছেলে সুশান্ত গুপ্ত। এদিকে যে কোন মূল্যে মনোনীত প্রার্থীকে অফিস সহায়ক পদে চাকরি পাইয়ে দেয়ার নিমিত্তে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগ কমিটির সদস্যদেরকে ম্যানেজ করেন। সেই অনুযায়ী ২৯ জুন পাতানো পরীক্ষায় ওই প্রার্থীকেই উত্তীর্ণ করানো হয়। আর এসব ঝুঁকির পেছনে কাজ করে কাড়ি কাড়ি টাকার যোগসূত্র। এদিকে টাকার বিনিময়ে নিয়োগ কমিটির সদস্যরা প্রশ্নপত্র ফাঁস এবং সুশান্ত গুপ্তকে উত্তীর্ণ করায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করার পাশাপাশি অবিলম্বে পাতানো নিয়োগ বোর্ড বাতিল করার জন্য দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহলসহ সুশীল সমাজ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নড়াইলে ৫ দিনব্যাপি বইমেলা উদ্বোধন

    September 22, 2026

    কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ

    September 22, 2026

    নিবন্ধন ও ডিগ্রি ছাড়াই শ্যামনগরে চলছে দন্ত চিকিৎসা !

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.