Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট
  • ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ
  • বর্ণিল আয়োজনে চাঁদের হাটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • দুর্নীতির কারণে জনগণ সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত : গোলাম রসুল
  • যশোরে গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ
  • বাংলাদেশ ফুটবলের উন্নতি দেখে আমি খুবই আনন্দিত : ডি ক্রুইফ
  • ছয় লেন প্রকল্প : যশোরে ক্ষতিপূরণ পেলেও ঝিনাইদহে বঞ্চিত 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চাঁদাবাজদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা সাবেক এমপি হাবিবের

banglarbhoreBy banglarbhoreMarch 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

তালা সংবাদদাতা
তালার ইসলামকাটি দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ইসলামকাটির ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী সুলতান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, মীর্জা আতিয়ার রহমান, স.ম ইয়াছিন উল্লাহ, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলী হোসেন, বিএনপি নেতা প্রভাষক আনিসুর রহমান, মনিরুল ইসলাম মনি প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুর রহিম, আব্দুল মান্নান মোড়ল মিঠু, অমল দত্ত, যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, যুবনেতা সৈয়দ আজম হোসেন, সাংবাদিক খান নাজমুল হুসাইন, জাসাস নেতা ইউপি সদস্য আলামিন ,যুব নেতা জাকির হোসেন, মমিন, আজহারুল, মিজানুর রহমান।

প্রধান অতিথি বলেন, তিনি সংসদ সদস্য থাকাকালীন আইন সেবা সহজ করতে পাটকেলঘাটা থানা নির্মাণ করেন। তালা ভায়া পাটকেলঘাটা পর্যন্ত পিচের রাস্তা তৈরি করেন। তালা কপোতাক্ষ নদের উপর ব্রিজ তৈরি করে দ্বিখন্ডিত তালাকে একিভূত করেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। সে ৭ লাখ মানুষের নামে মামলা দিয়েছে, ১০ হাজার মানুষকে হত্যা, ৭ শত মানুষের গুম করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর মুসলিম-হিন্দু সকল শ্রেণী পেশার মানুষ নির্যাতিত হয়েছেন। আমরা সকলে ঐক্যবদ্ধ হবো। আগামীতে উন্নয়ন হবে উৎপাদন হবে। আমাদের মনে রাখতে হবে বিএনপি এখনও ক্ষমতায় যায়নি।

আমার দলের অনেকে ক্ষমতায় গেছে ভেবে প্রশাসন যন্ত্র ব্যবহার করে নানা অপকর্ম করছে। যারা চাঁদাবাজি, দখলবাজি, জমিদখল করছে তারা আমার দলের কেউ না। আজকে থেকে ওই সকল চাঁদাবাজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম।

সাবেক এমপি হাবিব
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট

    September 26, 2026

    ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ

    September 26, 2026

    মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.