Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ফুটবলের উন্নতি দেখে আমি খুবই আনন্দিত : ডি ক্রুইফ
  • ছয় লেন প্রকল্প : যশোরে ক্ষতিপূরণ পেলেও ঝিনাইদহে বঞ্চিত 
  • দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
  • ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির জেনারেল হাসপাতাল কমিটি গঠন
  • ইসলাম হত্যা : আ#সামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে লোহাগড়ায় মানববন্ধন, বিক্ষোভ
  • ৮ মাসে যশোরে ৯৭ হত্যাকাণ্ড, ২০টির কারণ অজানা
  • একাত্তর এবং চব্বিশের পরাজিত শক্তি ঐক্যবদ্ধ হয়েছে : যশোর নগর বিএনপির সমাবেশে বক্তারা
  • আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড আশাশুনি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 26
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু গুলিবিদ্ধ আ. লীগ কর্মীর

banglarbhoreBy banglarbhoreJanuary 31, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে গুলিবিদ্ধ হানিফ হোসেন (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মী মারা গেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার দুপুরে তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ। নিহত হানিফ শহরের লোন অফিসপাড়ার রুস্তম আলীর ছেলে। ফতেপুরের দাইতলায় জমি কিনে সেখানে হানিফ বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুলের ভাঙ্গুরা ইটভাটায় গত বুধবার রাতে পার্টি চলছিল। সেখানে মদ্যপ অবস্থায় টুটুলের পিস্তল থেকে তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ জানতে পেরেছেন। রাত সাড়ে ১২টার দিয়ে হানিফকে গুলিবিদ্ধ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন টুটুল। এরপরই তিনি পালিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি মারা যান।

নিহত হানিফের স্ত্রী শিরিন জানান, ঢাকা মেডিকেলে তার বড় একটি অপারেশন করা হয়। বৃহস্পতিবার রাত ২টয় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে আইসিইউতে নেয়ার প্রস্ততি চলছিলো। এমন সময় হানিফ মারা যান। তিনি আরও জানান, ঘটনার দিন বুধবার সকালে বার বার হানিফকে কল করেছিল জামদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল। এক পর্যায়ে টুটুলের বাড়ি উদ্দেশ্য বের হন। রাতে জানতে পারেন গুলিবিদ্ধ হয়েছেন হানিফ।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানান, এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তবে, চেয়ারম্যান টুটুলকে আটক করলেই বিস্তারিত জানা যাবে বলে মন্তব্য করেন তিনি। হানিফের নামে হত্যাচেষ্টা, অস্ত্রসহ দুটি মামলা রয়েছে। সব মামলায় তিনি জামিনে রয়েছেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, ’হানিফ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বেশ কয়েকবার জেলও খেটেছেন তিনি। মামলা প্রক্রিয়াধীন।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ফুটবলের উন্নতি দেখে আমি খুবই আনন্দিত : ডি ক্রুইফ

    September 26, 2026

    ছয় লেন প্রকল্প : যশোরে ক্ষতিপূরণ পেলেও ঝিনাইদহে বঞ্চিত 

    September 26, 2026

    দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.