Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তালায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল সরানোর ঘটনায় চাঞ্চল্য
  • হাবিবুল ইসলাম হাবিবের ভগ্নিপতির দাফন সম্পন্ন
  • মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
  • হাইকোর্টের আদেশের পরও মাগুরায় ভবনে তালা, টাকা দাবি
  • শ্যামনগরে নিরাপদ ও কৃষি উপযোগী পানির দাবিতে মানববন্ধন
  • বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান
  • রামপালে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • নড়াইলে দি পাটনা একাডেমির এডহক কমিটির সংবর্ধনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চেতনানাশক খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

banglarbhoreBy banglarbhoreMay 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাইকগাছা সংবাদদাতা

পাইকগাছায় খাবারের সাথে চেতনানাশক জাতীয় দ্রব্য খাইয়ে পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণ নগর গ্রামের চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষক কাজল কুমার রায়ের বাড়িতে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী অচেতন অবস্থায় পরিবারের চারজনকে হাসপাতালে ভর্তি করেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অসুস্থ স্কুল শিক্ষক কাজল কুমার রায়ের স্ত্রী সুস্মিতা রায় জানান, শুক্রবার রাত ১১ টার দিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলে ঘুমিয়ে পড়ি। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে আমার মেয়ের প্রাইভেট শিক্ষক ডাকাডাকি করলে আমি কিছুটা বুঝতে পরি। সে সময় শিক্ষকসহ এলাকাবাসী আমাদের পরিবারের ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে দেন।

আমার স্বামী ও শাশুড়ি অজ্ঞান অবস্থায় রয়েছেন। আমি এবং আমার ১১ বছরের মেয়ে আমরা এখনো অনেকটাই অসুস্থ। স্কুল শিক্ষকের স্ত্রী আরো জানান, বাড়িতে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭ লাখ টাকা আলমারিতে ছিল। পরে দেখা গেছে আলমারি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার দুর্বৃত্তরা নিয়ে গেছে।

থানার ওসি ওবাইদুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারের সদস্যরা সুস্থ হলে অভিযোগ দিতে বলেছি। চক্রটি খুব শিঘ্রই গ্রেফতার হবে বলে আশা করছি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    তালায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল সরানোর ঘটনায় চাঞ্চল্য

    September 17, 2026

    হাবিবুল ইসলাম হাবিবের ভগ্নিপতির দাফন সম্পন্ন

    September 17, 2026

    মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.