Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ডুমুরিয়াকে আধুনিক ও পরিবেশবান্ধব নগরায়নের উদ্যোগ নেয়া হয়েছে
  • লোহাগড়া পৌরসভার কর্মচারী ওসমানকে অব্যাহতি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • পুলিশের কেউ মাদক কারবারে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা : ডিআইজি
  • যশোরে যৌনপল্লি এলাকায় অভিযান, দুই নারীসহ আটক ১০
  • জাতীয় পার্টির যশোর জেলা শাখার মতবিনিময়
  • মহেশপুরে উপজেলা কৃষকলীগ সভাপতি আটক
  • ২৫ বছর অনুমোদনহীন মাদ্রাসার আড়ালে কোটি টাকার অবৈধ ব্যবসা, জিম্মি শিক্ষার্থীদের ভবিষ্যৎ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চেয়ারম্যান নির্বাচিত হলে নাগরিক সেবা দ্বারে দ্বারে পৌঁছে যাবে : বিপুল

banglarbhoreBy banglarbhoreMay 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা পরিষদের দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেছেন, যশোরের ১৫ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ডের সাধারণ মানুষের খেদমত করার জন্য তিনি প্রার্থী হয়েছেন। মানুষের পাশে থেকে বিপদ-আপদের সাথি হতে চান। মানবসেবাই তার রাজনীতির মূল উদ্দেশ্যে। বিজয়ী উপজেলাবাসীকে ভাল রাখার জন্য সমস্ত প্রয়োজনীয় ভাল পদক্ষেপ তিনি গ্রহণ করবেন ও বাস্তবায়ন করবেন। উপজেলাবাসীর স্বার্থই হবে তার স্বার্থ। উপজেলাবাসীর ক্ষতি হয় এমন ধরণের কোন পদক্ষেপ তিনি নিবেন না। উপজেলাবাসীকে ভাল রাখার জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছেন তিনি। বৃহস্পতিবার নওয়াপাড়া ইউনিয়নের তরফনওয়াপাড়ায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

আনোয়ার হোসেন বিপুল বলেন, আমি একটি বার চেয়ারম্যান হওয়ার সুযোগ পেলে নাগরিক সেবা দ্বারে দ্বারে পৌছে যাবে। কোন নাগরিক হয়রানি বা দুর্ভোগে পড়বেন। নাগরিকদের আত্মসম্মান নিয়েও কেউ ছিনিমিনি খেলতে পারবেন না। দুষ্কৃতিকারীদের চিরবিদায় হবে। সম্মান নিয়ে, শান্তিপূর্ণ পরিবেশে সবাই বসবাস করতে পারবেন।

নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গণির সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুল, জেলা তাঁতীলীগের সভাপতি রেজাউল ইসলাম, যুবলীগ নেতা কামাল হোসেন হিরা,  জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাসান মাসুদ ও নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক নূর ইসলাম আলো।

এরআগে আনোয়ার হোসেন বিপুল যশোর পৌরসভার ৫ নং ওয়ার্ডে চাঁচড়া ডালমিল অঞ্চলে নির্বাচনী পথসভা করেন। এছাড়াও নওয়াপাড়া ইউনিয়নে তালবাড়িয়া শান্তির মোড়, ছোট শেখহাটি, বড় শেখহাটিসহ বিভিন্ন মোড়ে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ডুমুরিয়াকে আধুনিক ও পরিবেশবান্ধব নগরায়নের উদ্যোগ নেয়া হয়েছে

    August 12, 2026

    লোহাগড়া পৌরসভার কর্মচারী ওসমানকে অব্যাহতি : প্রতিবাদে সংবাদ সম্মেলন

    August 12, 2026

    শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

    August 12, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.