Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • উপশহরে নুতন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
  • গণভোটের রায় অস্বীকার করে জনগণকে অপমান করেছে সরকার : ডা. শফিকুর রহমান
  • যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা
  • গরু-ভেড়ার অবাধ বিচরণ আশাশুনি-বুধহাটা সড়কে
  • পোফ’র রজত জয়ন্তী উদযাপন
  • বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় : গাছের ডাল ছাঁটার নামে বড় লগ কাটার অভিযোগ
  • যশোরে ধানক্ষেত থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার
  • মাসুদুর রহমান স্মরণে যশোরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চোরাকারবারিদের নিরাপদ বাহন কমিউটার ট্রেন!

banglarbhoreBy banglarbhoreOctober 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে আসছে ভারতীয় পণ্য। এর মধ্যে রয়েছে কম্বল, চকলেট, প্রসাধনীসহ আরও অনেক কিছু। এসব পণ্য পরিবহনে ব্যবহার হচ্ছে কমিউটার ট্রেন। চোরাকারবারিরা ‘বেতনা এক্সপ্রেস’ ও ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে অনায়াসে পণ্য পরিবহন করছে।

অভিযোগ রয়েছে, আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্যদের চোখের সামনে এসব কর্মকাণ্ড চললেও তারা নীরব ভূমিকা পালন করে। ট্রেনে কোনো তল্লাশি চালানো হয় না। এছাড়া বেনাপোল থেকে যশোর, খুলনা কোথাও চেকপোস্ট নেই। নেই বিজিবি বা পুলিশের পাহারা। ফলে চোরাকারবারিরা বেনাপোল থেকে ছেড়ে যাওয়া বেতনা ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটিকে মালামাল পাচারের নিরাপদ বাহন হিসেবে ব্যবহার করছে। এর মধ্যে আবার নির্দিষ্ট থানা পার হতে দালালদের টাকা দিচ্ছে চোরাকারবারিরা।

বেতনা এক্সপ্রেস ট্রেন প্রতিদিন বেনাপোল থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ও বিকেল ৫টায়- এই দুবার যাওয়া-আসা করে থাকে। আর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টায় ছেড়ে যায় বেনাপোল থেকে। এসব ট্রেনে কম্বলের সঙ্গে মাদক, থ্রি-পিস, চকলেট, বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী, ইমিটেশন গহনা, সিগারেট, মোবাইল, কাপড়, কিসমিস, নিম্নমানের চা পাতা, আমদানি নিষিদ্ধ ওষুধসহ বড় বড় চালান নির্বিঘ্নে যশোর-খুলনাসহ বিভিন্ন স্থানে পাচার হয়ে যাচ্ছে। ফলে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব।

বেনাপোল রেলস্টেশনে দেখা যায়, সকালে শত শত নারী-পুরুষ ট্রেনের অপেক্ষায়। ট্রেন আসার সঙ্গে সঙ্গে তারা মালামাল নিয়ে বিভিন্ন বগিতে উঠে পড়ছেন। সিটের নিচে, এমনকি সিটের ওপরে রেখে দেন এসব মালামাল। ফলে সাধারণ যাত্রীরা টিকিট কেটে সিটে বসতে পারেন না। এতে ভোগান্তি পড়েন যাত্রীরা।

যাত্রীরা জানান, যশোর-খুলনায় যেতে বাসের চেয়ে ট্রেনের ভাড়া কম বলে তাদের প্রথম পছন্দ ট্রেন। কিন্তু এই দুটি ট্রেনে চোরাকারবারিদের দাপটে কোণঠাসা তারা। টিকিট কাটলেও কোনো কোনো সময় সিটে বসতে পারেন না। এরমধ্যে আবার রোগীরা পড়েন সবচেয়ে বেশি বিপাকে। ট্রেনের যাত্রী আনারুল ইসলাম বলেন, আমি প্রতিদিন ব্যবসার কাজে যশোর থেকে বেনাপোলে যাতায়াত করি। আসা-যাওয়ার পথে নারী চোরাকারবারিরা ভারতীয় কম্বলসহ অন্যান্য মালামাল নিয়ে ট্রেনে ওঠে। আগে এসব মালামাল আমদানি করে আনা হতো। সরকারও রাজস্ব পেতো। এখন এগুলো অবৈধভাবে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর হলে চোরকারবারিদের তৎপরতা কমবে।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, আমরা যাত্রীদের ভালো সেবা দিতে কাজ করছি। চোরাচালান প্রতিরোধের জন্য রেলওয়ে পুলিশ রয়েছে। এটা তাদের কাজ।

এ ব্যাপারে বেনাপোল রেলওয়ে ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত এসআই মনিরুল ইসলাম বলেন, রেলের যাত্রীদের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা রক্ষা, রেললাইনের দুই পাশে ১০ ফিটসহ রেলের সব স্থাপনায় সংঘটিত অপরাধ রেলওয়ে পুলিশ দেখভাল করে। রেলে চোরাচালান বন্ধে অনেক কৌশল নিলেও তাদের অসহায়ত্বের কাছে কিছুটা নমনীয় হতে হয়। তারপরও ট্রেনে অভিযান চালানো হচ্ছে। চোরাচালান রোধে রেল পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, রেলের দায়িত্বে রয়েছে রেলওয়ে পুলিশ। সে কারণে সেখানে থানা পুলিশের কোনো ভূমিকা নেই। তবে গোপন তথ্য পেলে অভিযান চালানো হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    উপশহরে নুতন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

    October 31, 2026

    গণভোটের রায় অস্বীকার করে জনগণকে অপমান করেছে সরকার : ডা. শফিকুর রহমান

    October 31, 2026

    যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা

    October 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.