Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় ইটভাটা মালিকদের বিক্ষোভ, স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreMarch 4, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা এবং ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। পরে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশে প্রায় ৫০ লাখ শ্রমিক এই শিল্পের সঙ্গে জড়িত এবং ২ কোটি মানুষের জীবিকা এর ওপর নির্ভরশীল। এছাড়া ইটভাটা মালিকরা ব্যাংক থেকে নেয়া প্রায় ৮ হাজার কোটি টাকার ঋণের দায়ে রয়েছেন। এই পরিস্থিতিতে জিগজ্যাগ ভাটাগুলো বন্ধ হলে অর্থনৈতিকভাবে বিপর্যয় নেমে আসবে।

স্মারকলিপিতে আরও বলা হয়, সরকার নির্দেশিত জিগজ্যাগ প্রযুক্তির ইটভাটা পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী এবং টেকসই। গবেষণা অনুযায়ী, এই প্রযুক্তি ব্যবহারের ফলে ইটভাটা থেকে বায়ুদূষণ মাত্র ৫-১০% হয়েছে, যা পূর্বের ৫৮% থেকে অনেক কম। অথচ, কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে জিগজ্যাগ ইটভাটাগুলো নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হতে পারছে না।
স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, ইটভাটা মালিক সমিতির সদস্য জহুরুল ইসলাম, ইটভাটা মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, চৌগাছা ইটভাটা মালিক সমিতির সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক চৌগাছা পৌর বিএনপির সেক্রেটারি আব্দুল হালিম চঞ্চল, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, রিয়াজুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার সকল ইটভাটার মালিক এবং বিভিন্ন ইটভাটার শ্রমিকরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে জিগজাগ ইটভাটার লাইসেন্স ও ছাড়পত্র পেতে বাধাগ্রস্ত আইনের সংশোধন, মোবাইল কোর্টের হয়রানি বন্ধ, সরকারি আর্থিক ক্ষতিপূরণ ছাড়া কোনো ইটভাটা বন্ধ না করা, মাটি কাটার অনুমতিপত্রের বিধান বাতিল, লাইসেন্স নবায়নে ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়নপত্র গ্রহণ বাধ্যতামূলক করা, ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা করা এবং দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়নের দাবি তোলেন তারা।

উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত স্মারকলিপিতে এসব দাবির দ্রুত বাস্তবায়ন না হলে বড় পরিসরে কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, উপজেলার এতগুলো ইটভাটার মধ্যে শুধুমাত্র ঐশী মল্লিক ব্রিকস এবং কে এস ব্রিকসের পরিবেশ অধিদপ্তর থেকে ইটভাটা চালানোর অনুমতি এবং সরকারি নথিভুক্তি ও ব্যবসায়িক লাইসেন্স রয়েছে।

চৌগাছায় ইটভাটা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.