Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘জাতীয় যুবশক্তির ৮ উপজেলা কমিটি গঠন সম্পন্ন
  • ফলোআপ : আবাসিক এলাকায় সোহাগ অটোর কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর
  • শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবারে স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
  • আধা কিলোমিটার সড়কে আটকে কনেজপুরবাসীর ভাগ্য
  • যশোর বিসিকে সম্ভাবনার বিপরীতে সংকট, থমকে আছে শিল্পের অগ্রগতি
  • যশোরের মঞ্চে আসছে নতুন নাটক ‘ঘোমটা’
  • সাত আওয়ামী লীগ নেতাকর্মীর অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন
  • মায়ের আত্মহত্যা, বাবা কারাগারে : সংকটে দুই শিশু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় কামড়ে স্বামীর জিহ্বা কেটে ফেললেন স্ত্রী!

banglarbhoreBy banglarbhoreJune 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছায় পারিবারিক ঝামেলা চলাকালে দাঁত দিয়ে কামড়ে স্বামী সোহাগ হোসেনের (২৪) জিহ্বা কেটে আলাদা করে ফেলেছেন স্ত্রী সীমা খাতুন (২৩)। এ ঘটনায় আহতকে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর পাঠান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সোহাগের পিতা মোজাম্মেল হক ও নানা সিদ্দিকুর রহমান জানান, এদিন আনুমানিক বেলা ১২টার দিকে নিজ বাড়িতে সোহাগ ও সীমার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি চলছিল। একপর্যায়ে স্ত্রী সিমা খাতুন দাঁত দিয়ে কামড় দিয়ে স্বামী সোহাগের জিহ্বা কেটে আলাদা করে ফেলেন। এ সময় বাড়ির লোকজন সোহাগকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মোজাম্মেল হক আরও বলেন, ঘটনার পর পরিবারকে ডেকে সীমাকে তার বাবার বাড়িতে পাঠানো হয়েছে। সুষ্ঠু সমাধানের পর পুনরায় তারা সংসার করবে। বর্তমানে সোহাগ যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে স্থানীয় ইউপি সদস্য শাহিদা বেগমকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই জারফিন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ‘জাতীয় যুবশক্তির ৮ উপজেলা কমিটি গঠন সম্পন্ন

    September 30, 2026

    ফলোআপ : আবাসিক এলাকায় সোহাগ অটোর কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর

    September 30, 2026

    শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবারে স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.