Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নির্ভেজাল খেজুরগুড় উৎপাদনে গাছিদের শপথ

চৌগাছায় খেজুরগুড় মেলার প্রস্তুতি
banglarbhoreBy banglarbhoreJanuary 7, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের জিআই পণ্য খেজুরগুড়ে ভেজাল না দেয়ার শপথ নিয়েছেন গাছিরা। মঙ্গলবার দুপুরে চৌগাছা উপজেলা প্রশাসন আয়োজিত গাছি সমাবেশে শপথ নেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা গাছিদের শপথ বাক্য পাঠ করান। আগামি পহেলা মাঘ চৌগাছায় তিনদিনব্যাপী খেজুরগুড়ের মেলা শুরু হবে। এ উপলক্ষে গাছি সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে গাছি আব্দুল গাজী বলেন, ভেজালমুক্ত খেজুরগুড় সাধারণত মাটির পাতিল বা কাচের বৈয়ামে রাখলে এক থেকে দেড় বছর ভাল থাকে। আমরা শপথ করেছি গুড়ে ভেজাল দিবো না। উপজেলা প্রশাসন আমাদের পাশে আছে।
উদ্যোক্তা আতাউর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে খেজুরগুড় উৎপাদন হলেও যশোর তথা চৌগাছার খেজুর গুড়ের স্বাদ সবচেয়ে বেশি। এজন্য অন্য জায়গায় গুড় ১৫০ টাকায় পাওয়া গেলেও যশোরের খেজুর গুড় ৫০০ থেকে ৬০০ টাকায়ও বিক্রি হয়। চৌগাছার খেজুর গুড়ের কদর আলাদা। এজন্য পরিচ্ছন্ন ও ভেজালমুক্ত গুড় উৎপাদন করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, আগামী ১লা মাঘ থেকে তিনদিনব্যাপী খেজুর গুড়ের মেলা উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হবে। মেলায় উপজেলার সকল গাছিদের অংশগ্রহণের আহবান জানান।
তিনি বলেন, যশোরের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের ঐতিহ্য সংরক্ষণে গাছিদের এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে গাছি হতে উৎসাহিত করতে হবে। পুকুর, নদীর পাড়, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানায় খেজুর গাছ রোপণ করতে হবে।
তিনি বলেন, আগামীতে খেজুর গুড় নিয়ে বিভিন্ন গবেষণা হবে উল্লেখ করে তিনি বলেন জিআই পণ্য খেজুর গুড়ের ঐহিত্য রক্ষা এবং খেজুর গুড় রপ্তানীর মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, পাবিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, প্রেসক্লাব চৌগাছার জেষ্ঠ সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, উদ্যোক্তা আতাউর রহমান, গাছি আবুল গাজীসহ গাছিরা।
সমাবেশে উপজেলার ১১ ইউনিয়নের ১০জন করে মোট ১১০জন গাছি উপস্থিত ছিলেন।

খেজুরগুড়
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.