চৌগাছা প্রতিনিধি
গতকাল বিকেলে যশোরের চৌগাছায় সবজিবাহী ট্রাকের ধাক্কায় দুই জন কৃষক নিহত হয়েছে। এদিন বিকেল ৫ টার দিকে চৌগাছা-ঝিকরগাছা রোডের পলুয়া গ্রামের মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতী গ্রামের নুর ইসলাম (৪৫) ও দুড়িয়ালি গ্রামের আয়ুব হোসেন (৬০)। আয়ুব হোসেন ঝিকরগাছা উপজেলার বেলে বিশেহরি গ্রামের বাসিন্দা। তিনি মালিগাতী গ্রামে বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিকরগাছা থেকে ছেড়ে আসা চৌগাছাগামী সবজি বোঝাই (সাতক্ষীরা-ট-১১০৩৫৮) একটি দ্রুতগামী ট্রাক পলুয়া গ্রামের মসজিদ মোড়ে পৌছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক কৃষক নুর ইসলাম ও মোটরসাইকেলের আরোহী আয়ুব হোসেন মারা যান।
পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ বলেন, ঘটনাটি মর্মান্তিক এ ঘটনায় নিহতেদের পরিবারে ও এলাকায় শোকের মাতম বইছে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত সবজি বোঝাই ট্রাকটি (সাতক্ষীরা-ট-১১০৩৫৮) জব্দ করে দশপাকিয়া পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
শিরোনাম:
- যশোরে র্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
- বাঘারপাড়ায় নাশকতা মামলায় আ. লীগের ৭ নেতা-কর্মী আটক
- আনুলিয়ায় চাঁদাবাজি, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
- লোহাগড়ায় আ.লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ
- বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক
- চুড়ামনকাটি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
- মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ৩
- বজ্রপাত প্রতিরোধে যশোরে স্কয়ার’র তালগাছের চারা রোপণ