Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
  • জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • কৃষ্ণনগরে চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দিলেন খোকন
  • ছেলে হত্যা : জামিনে বেরিয়ে মারা গেলেন বাবা!
  • খাজুরাকে উপজেলা করার চেষ্টা করব: এমপি গোলাম রসুল
  • গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ : মামুনুল হক
  • মহেশপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় প্রাইভেট কারসহ তিন ছিনতাইকারী আটক

banglarbhoreBy banglarbhoreJanuary 9, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় ছিনতাইকালে জনগণের কবলে পড়ে তিন ছিনতাইকারী আটক হয়েছে। এ সময় তাদের সাথে থাকা একটি প্রাইভেট কার, একটি পাসপোর্ট ও একটি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার সলুয়া বাজারে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, খুলনা জেলার লবনচোরা থানার ছাচিবুনিয়া এলাকার ইমন (৩০), ইমরান (৩২) ও সুমন (৩০)।

স্থানীয়রা জানান, এদিন দুপুর দেড়টার দিকে বসুন্ধরা কল্যাণ ফাউন্ডেশনের এনজিও কর্মী আফরা গ্রামের হালিমা খাতুন অফিসের প্রায় আড়াই লাখ টাকা সোনালী ব্যাংক সলুয়া শাখা থেকে তুলে রাস্তা দিয়ে যাওয়ার সময় যশোর থেকে একটি কালো রঙের প্রাইভেট কার (যার নং-ঢাকা মেট্রো গ-৩১-৭৮৬১) এসে হালিমার হাতে থাকা টাকার ব্যাগ ও মোবাইল ছিনতাই করে চৌগাছা বাজারের দিকে চলে যায়। এ সময় তার চিৎকারে লোকজন জড়ো হয়ে মশিউরনগর বাজারে ব্যারিকেড দিলে ছিনতাইকারীরা গাড়ি ঘুরিয়ে পুনরায় সলুয়া বাজারে আটকা পড়লে জনগণ তাদেরকে উত্তম-মধ্যম দেয় এবং প্রাইভেট কারটি ভাঙচুর করে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ছিনতাইকারী ও গাড়িটি জব্দ করে থানায় নেয়। তবে ছিনতাইকারী আটক হলেও ভুক্তভোগী হালিমার টাকা ও মোবাইল ফোনটি পাওয়া যায়নি। জানা গেছে, ছিনতাইকালে জড়িত প্রাইভেটকারটি এদিন সকালেই খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে ছিনতাই করে এই তিন ছিনতাইকারী।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় ছিনতাই মামলা হয়েছে।

ছিনতাইকারী
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)

    October 8, 2026

    সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)

    October 7, 2026

    জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন

    October 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.