Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শিক্ষাবোর্ডে পাঁচ শ্রেণির শিক্ষার্থী পাচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে একাদশে ভর্তির সুযোগ
  • যশোরে এনসিপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে আনন্দ মিছিল
  • যশোরে ডেঙ্গু সচেনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও লিফলেট বিতরণ
  • এক স্কুলেরই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে !
  • ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় নিলেন প্রিয় শিক্ষক
  • কলারোয়ায় শিক্ষার্থীর গাছের চারা দিলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে কালিগঞ্জে প্রতিযোগিতা
  • শিক্ষার মান উন্নয়ন তীরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় বৈষম্যবিরোধী ছাত্র সমাজের শোক সভা

banglarbhoreBy banglarbhoreAugust 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে যশোরের চৌগাছায় শোক সভা, র‌্যালী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় শহীদ আবু সাইদ চত্বরে এ সভা ও সমাবেশ করে চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র সমাজ।

শোক সভায় প্রাথমিকভাবে ১ মিনিট নিরবতা পালন করে সকল শহীদদের শ্রদ্ধাভরে স্বরণ করা হয়।
এরপর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করে ছাত্র সমাজ। এর আগে কয়েকশ শিক্ষার্থী র‌্যালি বের করে। ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই’ শ্লোগানকে সামনে রেখে র‌্যালিটি শহরের শহীদ আবু সাইদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরপর আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চৌগাছার আল-ইমরান, পারভেজ হোসেন, তাসলিমা আক্তার, স্বপ্ননীল, রাশেদুল ইসলাম, রিতম, নাইম রেজা নয়ন, তপু আহমেদ, বাছিন আহমেদ, সারজান শরীফ, আজিমুর রহমান সোহান প্রমুখ।

এসময় ছাত্ররা তাদের বক্তব্যে বলেন, আমাদের দেশে যারা হিন্দু ভাই-বোন ও ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের উপর হামলার ঘটনা ঘটছে। তাদের বাড়ি-ঘর ভাঙচুর করা হচ্ছে। তারা বলেন, দেশে সব জায়গাতে এখন সেনাবাহিনী রয়েছে এবং তাদের নাম্বারসহ বিভিন্ন এলাকায় দায়িক্ত দেওয়া হয়েছে। এই নাম্বারগুলোতে ফোন দিয়ে আমাদের সকলকে যার যার জায়গা থেকে হামলা প্রতিহত করতে হবে। তারা আরও বলেন, ‘আমরা বৈষম্যের বিপক্ষে। আমরা সকলেই যেন সেভাবেই কাজ করি যেন অন্য কেউ সুযোগ নিয়ে কারও ক্ষতি করতে না পারে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর শিক্ষাবোর্ডে পাঁচ শ্রেণির শিক্ষার্থী পাচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে একাদশে ভর্তির সুযোগ

    September 11, 2026

    যশোরে এনসিপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে আনন্দ মিছিল

    September 11, 2026

    যশোরে ডেঙ্গু সচেনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.