Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
  • ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান
  • এলপিজির বাড়তি দামে বৈদ্যুতিক চুলায় ঝোঁক
  • নজরুল বর্ষ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • যশোরে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় সম্পত্তি নিয়ে মারামারি পাঁচজনের নামে চার্জশিট

banglarbhoreBy banglarbhoreJuly 1, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

চৌগাছার মাকাপুর গ্রামের মৃত হায়দার আলীর সম্পত্তি নিয়ে বিরোধের জেরে স্ত্রী ও ছোট ছেলেকে মারপিটের মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পিবিআই। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনের অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্তর তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র তদন্তকারী কর্মকর্তা সৈয়দ রবিউল আলম।

অভিযুক্ত আসামিরা হলেন, চৌগাছার মাকাপুর গ্রামের সহিদুল ইসলাম ও তার স্ত্রী শকিলা খাতুন, ছেলে রুমন মিয়া, মোস্তাফিজুর রহমান বাবলু ও তার ছেলে সাকিব ইকবাল বিশাল।

জানা গেছে, মাকাপুর ধনী বাড়ির হায়দার আলী জীবিত থাকা অবস্থায় স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে স্ত্রী ও ছেলে-মেয়ে এবং জামাইদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে হায়দার আলীর স্ত্রী লতিফা হায়দার, ছোট ছেলে আল ইমরান, মেয়ে স্নেহলতা পারভীন বিউটি, যশোর উপশহর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ২০২৩ সালে লতিফা হায়দারসহ অন্যরা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে মাকাপুর গ্রামের বাড়ি যান।

২৭ জুন দুপুরে আসামিরা হাদয়ার আলীর বাড়ির চড়াও হয়ে সহিদুল ইসলামের হুকুমে অপর আসমিরা স্নেহলতা পারভীন ও তামান্না নাজনীন লাভলীকে মারপিট করে গুরুতর জখম ও ঘরের মালামাল চুরি করে নিয়ে নিয়ে যায়। এ ঘটনায় তামান্না নাজনীন লাভলী বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে চৌগাছা থানায় একটি মামলা করেন। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৫জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় রাজিব হোসেন, মাসুম, সজিব আহম্মেদ ও মজনুরকে অব্যহতির আবেদন করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার

    October 15, 2026

    ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

    October 15, 2026

    যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.