Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা
  • তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ
  • কেশবপুরে জবাই করা ছাগলের পেটে দুই বাচ্চা!
  • যশোর সদর হাসপাতালে দালাল চক্রের দুই সদস্য ও নারী চোর আটক
  • অভয়নগরে শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ
  • তালায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু : পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
  • যশোরে বিদেশ ফেরত নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছার রানীয়ালিতে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে দুর্গাপূজা

banglarbhoreBy banglarbhoreOctober 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ছুটিপুর সংবাদদাতা
চৌগাছা উপজেলার রানীয়ালী সার্বজনীন শ্রী শ্রী শ্রী দুর্গা মন্দিরে শারদীয় দুর্গাপূজা মহা ধুমধামে উদযাপিত হচ্ছে।

গত ১০ অক্টোবর সরজমিনে গিয়ে দেখা যায় প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে দুর্গোৎসব পালিত হচ্ছে। পাশাপোল ইউনিয়নে বিগত বছরে ছয় মন্দিরে পুজা উৎযাপন হলেও এ বছরে একটি (রানীয়ালি) মন্দিরে পূজা উদযাপন হচ্ছে। এখানে ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণ এবং দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। বিসর্জনের দিন, ভক্তরা দেবীকে বিদায় জানিয়ে নদী বা পুকুরে প্রতিমা বিসর্জন দেন।

রানিয়ালী পূজামন্ডপে বাংলার ভোর ছুটিপুর সংবাদদাতা আবদুল কাদেরের সাথে কথা হয় মন্দিরের সভাপতি গ্রাম্য ডাক্তার চন্ডীকুমার মন্ডলের সাথে। তিনি বলেন রানীয়ালি পুজামন্ডপে ব্যয় হয়েছে প্রায় ২ লাখ টাকা যা ধর্মপ্রাণ মানুষ দান করেছেন। এ ছাড়া প্রতি বছরের ন্যায় এবারও ২৫শত ব্যক্তিকে ভোগ দেয়া হবে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন দশপাখিয়া ফাঁড়ির পুলিশ, ইউপি দফাদার শফিকুল ইসলাম সন্তোষের নেতৃত্বে চৌকিদার ও ভিডিপি কাদিরের নেতৃত্বে আনছার বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক অবস্থান করছেন। সেনাবাহিনীর তৎপরতাও সন্তোষজনক। মন্দিরের সেক্রেটারি বিশ্বজিৎ ও ইউপি সদস্য গোবিন্দ ঢালীর জানান, শান্তিপূর্ণ পরিবেশে আমাদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে রানীয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়া খাতুনের দুর্ব্যবহারে হিন্দু সম্প্রদায়ের মানুষজন ক্ষুব্ধ। স্কুল সংলগ্ন পূজামণ্ডপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ স্কুলের রুমগুলো তালাবদ্ধ করে রাখায় দূরদূরান্ত থেকে আসা দায়িত্বরত গ্রাম পুলিশ ও আনছার ভিডিপি সদস্যদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চৌগাছার রানীয়ালিতে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা

    October 6, 2026

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা

    October 6, 2026

    তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ

    October 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.