Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 
  • বেহাল সড়কে বিপর্যস্ত যশোরের জনজীবন, সংস্কারের উদ্যোগ নেই
  • আশাশুনিতে জীবিকা উন্নয়ন ও বাজারসংযোগ সম্প্রসারণে কর্মশালা
  • শাকের হত্যা: দ্রুত বিচারের দাবিতে মাগুরায় আইনজীবীদের মানববন্ধন
  • নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা
  • পুলেরহাট-রাজগঞ্জ সড়কে ইজিবাইক চালকদের বিক্ষোভ-মিছিল
  • চুড়ামনকাটি বাজারে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ
  • ছয় মাস ধরে ভূমি সহকারী নেই চুড়ামনকাটি ভূমি অফিসে, ভোগান্তি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

ছুটি ছাড়াই অনুপস্থিত কেশবপুরের এক প্রধান শিক্ষক ও সুপার

banglarbhoreBy banglarbhoreAugust 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরী ও সাগরদাঁড়ী আলিম মাদ্রাসা অধ্যক্ষ নাছির উদ্দীন দীর্ঘদিন প্রতিষ্ঠানে ছুটি ছাড়াই অনুপস্থিত থেকে তাদের বেতন ভাতা উত্তোলন করছেন। তাদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য এবং ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ থাকায় তাঁরা আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত রোববার সকালে সরেজমিনে গিয়ে সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরীকে বিদ্যালয়ে পাওয়া যায়নি। এ সময়ে তার অফিস কক্ষটি খোলা থাকলেও চেয়ারটি ছিলো ফাঁকা। প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক বলেন গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে দেখা যায়নি। তাঁর সহকারীরা বলেন তার কোনো ছুটির আবেদন পত্রও আমরা পাইনি।
এদিকে সাগরদাঁড়ী আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীনও মাদ্রাসায় তিনি অনুপস্থিত রয়েছেন দীর্ঘদিন ধরে। তার সহকারীরা বলেন গত ৫ আগস্টের পরে মাদ্রাসার অধ্যক্ষকে আর মাদ্রাসায় আসতে দেখা যায়নি।
এই দুই শিক্ষকের বিরুদ্ধে নানান অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে বলে তাদের সহকারীরা জানান। তবে ইতিমধ্যে দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তাদের বেতন ভাতা উত্তোলন করেছেন বলেও তারা জানিয়েছেন। এমনকি তারা কোনো ছুটির আবেদন পত্রও দেননি।
এ বিষয়ে দুই প্রধানের বক্তব্য নিতে তাদের মোবাইল ফোন নম্বর বন্ধ থাকার কারণে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে সাগরদাঁড়ী আলিম মাদ্রাসা অধ্যক্ষ নাছির উদ্দীনকে ইতিমধ্যে কেশবপর বাজারে বিভিন্ন সময়ে ঘুরে বেড়াতে দেখেছেন বলে বলে অনেকে জানিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর

    October 9, 2026

    যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

    September 13, 2026

    বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.