Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জহুরপুরে বিএনপির শারদ শোভাযাত্রা

banglarbhoreBy banglarbhoreOctober 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খাজুরা সংবাদদাতা
যশোরের বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নে শারদ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল ইউনিয়ন বিএনপি এ শোভাযাত্রার আয়োজন করে। ‘তোমার আমার একই দেশ, বাংলাদেশ বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দলীয় নেতাকর্মীরা ছাড়াও এতে অংশ নেন বিভিন্ন ধর্ম ও মতের মানুষজন।

ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক আবু তালেবের নেতৃত্বে ভিন্ন ধারার এ আয়োজন নজর কেড়েছে এলাকাবাসীর।

এদিন বিকেল ৪টায় জহুরপুর কদমতলা বাজার থেকে কয়েকশ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি শুরু হয়। এর মাধ্যমে জহুরপুর, আটকী, নরসিংহপুর, মাঝিয়ালি ও তেলকূপ পূজা মণ্ডপে পৌঁছে যায় সম্প্রীতির বার্তা। এ সময় সনাতন ধর্মাবলম্বী সবার সাথে শুভেচ্ছা বিনিময় এবং মণ্ডপগুলোতে অনুদান প্রদান করেন বিএনপি নেতা মনিরুজ্জামান ও তালেব। সন্ধ্যায় শারদ শোভাযাত্রাটি মাঝিয়ালি বাজারে এসে শেষ হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জহুরপুর ইউনিয়ন বিএনপির যগ্ম সাধারণ সম্পাদক আজিজুর লস্কার ও মাজেদ লস্কার, কৃষি বিষয়ক সম্পাদক খেলাফত হোসেন, বিএনপি নেতা জমির হোসেন, যুবদল নেতা শিমুল হোসেন, ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.