Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
  • যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
  • ব্রাদার টিটোস হোমে জমজমাট ‘বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬’
  • মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৪ বাংলাদেশি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জাগপা যশোরের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল

banglarbhoreBy banglarbhoreMarch 14, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় গণতান্ত্রিক পার্টি(জাগপা) যশোরের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা নার্গিস ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপিকা নার্গিস ইসলাম বলেন, ৭ মার্চের ভাষণে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। বরং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে ইতিহাস বিকৃত করেছে। সময় এসেছে প্রকৃত ইতিহাস তুলে ধরার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত। তিনি বলেন, ৭১-এর চেতনার মতো ২৪-এর চেতনা নিয়েও কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মো. ইসহক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলার আমীর অধ্যাপক গোলাম রসূল, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সমন্বয়ক রাশেদ খান, নাগরিক কমিটির নেতা সুয়াইব হুসাইন, ফল ব্যবসায়ী সমিতির যশোর জেলার সভাপতি এস এম সাইফুল ইসলাম লিটন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ার কবীর নান্টু, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু প্রমুখ।
সভায় বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে বলেন, পিলখানা গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা ও জুলাই গণহত্যার জন্য দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে।
জাগপা যশোরের সাধারণ সম্পাদক কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জাগপা নেতা রেজওয়ান বাবু। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ অহিদুজ্জামান।
ইফতার উদ্যোগে আলোচনা সভা জাগপা দোয়া মাহফিল যশোরের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫

    August 15, 2026

    যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ

    August 15, 2026

    খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.