Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে দেশীয় সাংস্কৃতিক সংসদের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • দেশপ্রেম ও আত্মত্যাগের স্মরণে যশোরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
  • যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ক্লাস পার্টি
  • দেশবিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয় : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট
  • কেশবপুরে অসকসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
  • গাঁজাসহ যুবককে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ
  • মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জাতীয় গোল্ডকাপ ফুটবল : জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ঝিকরগাছা বালিকা দল

banglarbhoreBy banglarbhoreJanuary 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ঝিকরগাছা উপজেলা বালিকা ফুটবল দল অনুর্ধ্ব-১৭ যশোর জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় যশোর শামসুল হুদা স্টেডিয়ামে ঝিকরগাছা বনাম শার্শা উপজেলা বালিকা দলের খেলা অনুষ্ঠিত হয়।
খেলার দ্বিতীয়ার্ধ্বে ঝিকরগাছা উপজেলা দলের ৯নং জার্সি পরিহিত কেয়া খাতুন গোল করে দলকে এগিয়ে নেয়। খেলায় আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে ঝিকরগাছা ফুটবল দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ঝিকরগাছা দলের সুস্মিতা রায় ও সেরা খেলায়াড় নুরজাহান নির্বাচিত হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার, জেলা ক্রীড়া শিক্ষা অফিসার খালিদ জাহাঙ্গীর, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খান, ঝিকরগাছা উপজেলা জাইকা প্রতিনিধি দুলাল দেবনাথ, আইসিটি অফিসার ও নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মাঈদুল ইসলাম, ঝিকরগাছা স্পোর্টস্ ক্লাবের আহবায়ক ও সাবেক জাতীয় ফুটবল দলের গোলরক্ষক (কোচ) মোস্তাফিজুর রহমান মুন্না, সাবেক ফুটবলার কৃষ্ণপদ পাল, মিজানুর রহমান, শফিকুল ইসলাম, আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

জাতীয় গোল্ডকাপ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে দেশীয় সাংস্কৃতিক সংসদের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত

    November 21, 2026

    দেশপ্রেম ও আত্মত্যাগের স্মরণে যশোরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

    November 21, 2026

    যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ক্লাস পার্টি

    November 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.