Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
  • যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ
  • যশোরে ডাকাত সরদার গ্রেপ্তার
  • যশোরে সাংবাদিক মুকুলের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত
  • যশোরে ভবদহ সমস্যা সমাধানে দ্রুত টিআরএম চালুর দাবি
  • প্রেসক্লাব যশোরের আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিনজনের পদত্যাগ
  • যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ এমপিসহ ১১৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
  • শার্শায় বিদেশে চাকরির নামে নেয়া টাকা ফেরত চাওয়ায় মারধর : আহত ৩
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 31
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জাতীয় পার্টির চেয়ারম্যানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

যশোরে সংবাদ সম্মেলন 
banglarbhoreBy banglarbhoreSeptember 17, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটির যশোরের নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান।
নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দাবি করে সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা বলেন, কোটা আন্দোলনের পক্ষে জাতীয় পার্টির সমর্থন ছিল। এমনকি সংসদেও বিষয়টি নিয়ে পার্টির চেয়ারম্যান উপস্থাপন করে বক্তব্য দেন। একটি মহল তাদের অসৎ রাজনীতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছেন। এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। একই সঙ্গে দ্রুত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম চৌধুরী সরু, জেলা কমিটির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক নুরুল আমীন প্রমুখ।
এ বিষয়ে সংবাদ সম্মেলনের পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

    August 31, 2026

    যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

    August 31, 2026

    যশোরে ডাকাত সরদার গ্রেপ্তার

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.