Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

জাদুকাটার খনিজ বালি পাথর চুরির হোতা ‘রানু’ মেম্বার ফের কারাগারে!

banglarbhoreBy banglarbhoreNovember 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সিলেট সংবাদদাতা
সীমান্ত নদী জাদুকাটার পাড় (তীর) কেটে খনিজ বালি পাথর চুরির আরেক হোতা মোশাহিদ হোসেন রানু মেম্বার ফের কারাগারে।

বহুল আলোচিত বিতর্কিত রানু সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ঘাগটিয়া (আদর্শ) গ্রামের বাসিন্দা।

শনিবার রাতে তাহিরপুর থানার ওসি দেলেয়ার হোসেন জানান, একটি নিয়মিত মামলার পলাতক আসামি হিসাবে গ্রেফতারের পর রানুকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরপূর্বেও রানু অপর একটি মামলায় দীর্ঘদিন জেল হাজতে ছিল বলেও জানান ওসি।

থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, তাহিরপুরের ঘাগটিয়া (আদর্শ) গ্রামের মোশাহিদ হোসেন রানু দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে কখনো জেলা আওয়ামী লীগের এক নেতা, নেতার ভাই আবার কখনো জেলা পরিষদ, নিজের জায়গা দাবি করে খনিজ বালি পাথর সমৃদ্ধ সীমান্ত নদী জাদুকাটা থেকে অবৈধভাবে চুরি করে নেয়া বিভিন্ন বালি পাথর কারবারিদের কাছে লাখ লাখ টাকায় বিক্রি ও চাঁদাবাজি করে আসছিলো।

অভিযোগ রয়েছে , চাঁদাবাজির পাশাপাশি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর নিজ গ্রাম ঘাগটিয়াসহ বিভিন্ন গ্রামের ৫০ থেকে ৬০ জনের নেশাগ্রস্থ যুবকদের সংগঠিত করে দিনরাত জাদুকাটা নদীর তীরবর্তী বড়টেক, পাঁকা সড়কের মাথা, আদর্শ গ্রামের পুকুরসহ সরকারি খাস খতিয়াভুক্ত নদীর চর ও পাড়কেটে, একাধিক সেইভ, ড্রেজার, বোমা মেশিন দিয়ে খনিজ বালি পাথর চুরি করে অন্যত্র বিক্রি করে আসছিলো।

এসব অপকর্মে রানু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অসৎ নেতা, গোটা কয়েক কথিত সাংবাদিক, থানা, থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের কিছু অসৎ সদস্যকে দৈনিক, সাপ্তাহিক, মাসোহারা দিয়ে ব্যবহার করে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় খনিজ সম্পদ বালি পাথর চুরি করে বিক্রিতে সিদ্ধহস্ত হয়ে উঠে।

উপজেলার জাদুকাটা নদী সংলগ্ন পাটলাই নদীর উৎস মুখ, মাহারাম নদীর উৎস মুখ , জাদুকাটা নদী তীরবর্তী বড়টেক,পাকা সড়কের মাথা, ঝালোর টেক, বড়ইবাগ সহ নদী তীরবর্তী সরকারি খাঁস খতিয়ানভুক্ত জায়গা ছাড়াও নিজ গ্রামের হতদরিদ্র জয়নাল আবেদীন, মজিবুর, আবদুল কাইয়ুমসহ প্রায় অর্ধশতাধিক নিরীহ মানুষজনের জায়গা জবর দখল করে বালি পাথর চুরি করে বিক্রয় করে আসছিলো রানু এবং তার প্রাইভেট বাহিনীর সদস্যরা।

উপজেলার ঘাগটিয়া গ্রামের ভোক্তভোগী জয়নাল আবেদীন, মজিবুর রহমান, আব্দুল কাইয়ুম বলেন, রানুর লালিত প্রাইভেট বাহিনীর সদস্যরা রাতে বালি পাথর চুরিতে যাওয়ার পুর্বে ইয়াবাসহ বিভিন্ন মাদকসেবন করে হাতে হাতে রামদা, দা, ছেল , কাঠের রোল, হাতুড়ি নিয়ে নদীর তীরে অবস্থান করত। এসব নিয়ে একাধিক বার সংঘর্ষ হয়, হয় মামলাও কিন্তু কোন কিছুতেই ধমেনি রানু ও তার প্রাইভেট বাহিনীর সদস্যরা।

পরিবেশবাদী সংগঠক ও সমাজ উন্নয়নকর্মী সারোয়ার জাহান বলেন, সীমান্ত নদী জাদুকাটার তীরে রানু ও তার প্রাইভেট বাহিনীর দখলবাজিতে অনেক নিরীহ মানুষ বসতভিটা, ফসলি জমি খুঁইয়েছেন। একই ভাবে বছরের পর বছর ধরে তার পরিবেশ ধ্বংসী অপকাণ্ডে সরকারের কয়েক শত কোটি টাকার খনিজ বালি পাথর চুরি হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.