বাংলারা ভোর প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসক, নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা।
নেফ্রোলজিস্ট ডা. ওবায়দুল কাদির উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন ডা. মোজাম্মেল হোসেন, ডা. এএইচএম আবু হাসান লাল্টু এবং ডা. এএসএম মেজবাউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তার আদর্শ এবং দূরদর্শী নেতৃত্ব আজও আমাদের জাতীয় উন্নয়নের প্রেরণা জোগায়। জিয়াউর রহমান ছিলেন এমন একজন নেতা, যার নেতৃত্ব আমাদের একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখায়। তার আদর্শ অনুসরণ করেই আমরা এগিয়ে যাব। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে এবং প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে। অনুষ্ঠানে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে সম্প্রীতি শোভাযাত্রা
- যশোরে সরকারের উন্নয়ন তথ্য সংবলিত লিফলেট বিতরণ স্বেচ্ছাসেবকদলের
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে যুবদলের প্রস্তুতি সভা
- মাগুরায় তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
- লোহাগড়ায় এসএসসি ৮০/৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত
- মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ
- নড়াইলের অরুণিমায় ২৫ হাজার বৃক্ষরোপণ ও জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
- ঝিকরগাছায় যুব জামায়াতের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত