Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নিখোঁজের ৫ দিন পর জীবননগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • রামপালে যুবক আহাদ হত্যা : অভিযুক্ত চরমপন্থিসহ আটক ৩
  • যশোরে বৈদ্যুতিক পোল থেকে পড়ে ইন্টারনেট কর্মী নিহত
  • যশোরে কাভার্ড ভ্যান থেকে উদ্ধার ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ
  • যশোরে নাশকতা মামলায় আটক ৩
  • যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা বিষয়ক সভায় নাগরিকের ভূমিকায় ইউএনও

banglarbhoreBy banglarbhoreDecember 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা
ঝিকরগাছা উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় নাগরিকের ভূমিকায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভায় তিনি এই ভূমিকা রাখেন।

সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, সেবা পাওয়ার প্রতিকার প্রতিটি নাগরিকের রয়েছে। নাগরিকসেবা নিশ্চিত করতে সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের কর্মনিষ্ঠা, সচ্ছতা, জবাবদিহিতার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহীত সিদ্ধান্ত সমূহের প্রতিবেদন দাখিল করতে হবে।
সভায় পৌরপ্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরওয়ারের উদ্দেশ্য করে বলেন, আপনি সেবা দেবেন না অথচ নাগরিক সেবার কর-ট্যাক্স আদায় করবেন তাতো হতে পারে না।

পৌর শহরের পরিছন্নতা, ড্রেনেজ, পানি, বিদ্যুৎ, রাস্তাঘাট সংস্কার হবে না সেবা নিশ্চিত হবে না সেটাতো হতে পারে না। উপজেলা পরিষদ অভ্যন্তরে বিদ্যুৎ ব্যবহার করেও আমাকে কেন বিদ্যুতের বিল পৌরসভাকে দিতে হবে এমন প্রশ্ন রাখেন তিনি।

আইন শৃঙ্খলা বিষয়ক পূর্বের মাসিক সভায় কিছু কিছু গৃহীত সিদ্ধান্ত যথা সময়ে বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সভায় উপজেলার ১১ টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রশাসকদের উদ্দেশ্যে তিনি বলেন, নাগরিক সনদ ও জন্ম নিবন্ধনের ক্ষেত্রে নির্ধারিত ফিসের বেশি অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এই বিষয়ে সবাইকে সতর্ক করে তিনি বলেন, প্রত্যেক ইউপি চেয়ারম্যান তাদের নিজ খরচে মাইকিংয়ের ব্যবস্থা করে নির্ধারিত ফিসের বিষয়ে জনসাধারণকে অবগত করার পাশাপাশি তাদেরকে উৎসাহিত করতে হবে। শিশুদের জন্মনিবন্ধনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

নির্বাহী অফিসার ভূপালী সরকার আসন্ন বড়দিন উদযাপন উপলক্ষে থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খাঁনকে বড়দিনের উৎসব আয়োজন নিরাপদ ও নির্বিঘ্নে করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নৈতিকতা কমিটির সদস্য সচিব জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সভায় উপস্থাপন করে। শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গৃহীত কার্যক্রমের ধারা অব্যাহত রাখার সিদ্ধান্তসহ সকল সরকারি ব্যয়ে কৃচ্ছতাসাধন এবং অফিসের অপ্রয়োাজনীয় বিদ্যুতের ব্যবহার পরিহার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, সেনিটেশন, গ্রামীণ অবকাঠামোসমূহ সংস্কারে পৃথক পৃথক আলোচ্য সূচির উপর বিশেষ গুরুত্বারোপ করে সভার সভাপতি ভূপালী সরকার বক্তব্য রাখেন।

সভা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নিখোঁজের ৫ দিন পর জীবননগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    September 22, 2026

    রামপালে যুবক আহাদ হত্যা : অভিযুক্ত চরমপন্থিসহ আটক ৩

    September 22, 2026

    যশোরে বৈদ্যুতিক পোল থেকে পড়ে ইন্টারনেট কর্মী নিহত

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.