Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহাসড়ক দখলের মহোৎসব!
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় এসিআই হাইব্রিড-৪ ধানবিজ বপণে কৃষকের স্বপ্ন ভঙ্গ!

banglarbhoreBy banglarbhoreOctober 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভি পি ইলিয়াস
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের বাদে নাভারণ গ্রামের মাঠে ৭০ বিঘা জমির কৃষকের স্বপ্নভঙ্গ হতে বসেছে। ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের কাছে ৫-৭ জন কৃষক ভেজাল এবং নিম্নমানের ধান বিজের বিষয়ে অভিযোগ করেন।

কৃষকরা জানান, শার্শা উপজেলার উলাশী বাজারের পিপুল নামের এক ব্যবসায়ীর কাছ থেকে এসিআই কোম্পানির ধানি গোল্ড হাইব্রিড-৪ বিজধান কিনে শ্রাবণ মাসে তা রোপণ করেন। রোপণের পর থেকেই তারা ধানক্ষেতে দেখতে পান অল্প বয়সে কিছু ধান পেঁকে যাচ্ছে, কিছু ধানের গাছ বড় হয়ে থোড় হচ্ছে, কিছু ধানের গাছের পাতা ঝুলে যাচ্ছে, কিছু ধান গাছ ছোট-বড় হচ্ছে, আবার কিছু গাছে ধানই হচ্ছে না।

ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের বাদে নাভারণ গ্রামে সরেজমিনে গিয়ে কথা হয় কৃষকদের সাথে। কৃষক মফিজুর রহমান ৫ বিঘা জমি, রবিউল হোসেন ৭ বিঘা জমি, মতিয়ার রহমান ৫ বিঘা জমি, আক্কাস আলী ৪ বিঘা জমি, আবু বক্কর ৩ বিঘা জমি, ইসমাইল হোসেন ৩ বিঘা জমি, জয়নাল ২ বিঘা জমি, শফিকুল ইসলাম ৩ বিঘা জমি, নুর ইসলাম ভূইয়া ৩ বিঘা জমি, লিটন এক বিঘা জমি, হাবিবুর রহমান, ১ বিঘা জমি এবং তাইজুল ইসলাম ২ বিঘা জমিতে এসিআই কোম্পানির ধানী গোল্ড বায়ার হাইব্রিড-৪ বীজ ধান রোপন করেছেন।


এ সকল কৃষকরা অভিযোগ করেন, নিম্নমানের এই ধান বিজের কারণে ধানের নানা রকমের সমস্যা দেখা দিয়েছে। যার কারণে পরিপূর্ণ মাত্রায় আমরা উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছি না। এজন্য আমরা কিছু কৃষক উপজেলা কৃষি কর্মকর্তার কাছে গিয়েছিলাম। তিনি আমাদের সমস্যার কথা শুনে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে জানান।
বাদে নাভারন গ্রামের কৃষক আবু বক্কর জানান, এ মাঠে প্রায় ৭০ থেকে ৮০ বিঘা জমিতে এ বিজ বপণ করে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা এ ধান কাটার পর সরিষা, ভুট্টা জাতীয় শস্য আবাদ করব।

রঘুনাথপুর বাগ গ্রামের কৃষক রবিউল হোসেন জানান, আমরা প্রতিবিঘা জমিতে ২২ থেকে ২৫ মণ ধান পেয়ে থাকি। নিম্নমানের ধানবিজ ব্যবহার করে ৫/১০ মণ ধান পাবো কিনা জানিনা। ক্ষতিগ্রস্ত চাষিরা যেন ক্ষতিপূরণ পায়, এটা আমাদের দাবি।

উলাশী বাজারের বিজধানের ডিলার জামাল উদ্দীন পিপুল জানান, আমি এসিআই কোম্পানির বিজধান ৩০ বছর ধরে বিক্রি করে আসছি। বিজধান নিম্নমানের এটা এবারই প্রথম কৃষক অভিযোগ করেছেন। ঘটনাও সত্য। আমি এই কোম্পানির ডিলার রিপনের কাছে ফোন করেও যোগাযোগ পাচ্ছিনা। আমি চাই ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণ পাক।

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোম্পানির বিজধান নিম্নমানের বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা বিজ কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করলে আমি তাদের পাশে থাকব এবং সহযোগিতা করব।

এসিআই হাইব্রিড-৪
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহাসড়ক দখলের মহোৎসব!

    October 12, 2026

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.