Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
  • ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান
  • এলপিজির বাড়তি দামে বৈদ্যুতিক চুলায় ঝোঁক
  • নজরুল বর্ষ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • যশোরে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত
  • যশোরে হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার ও সেবা নিশ্চিত করতে সংলাপ
  • যশোরে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট, পর্নোগ্রাফি আইনে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় কিশোরগ্যাং প্রধানসহ আটক ২

banglarbhoreBy banglarbhoreSeptember 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা
বুধবার দুপুরে যশোরের ঝিকরগাছা বিএম স্কুলের নবম শ্রেণীর ছাত্র আরাফাতকে (১৬) পেটানোর অভিযোগে দুই জনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্কুলের ছাত্ররা। আটকরা হলো, উপজেলার কৃষ্ণনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে কিশোরগ্যাং প্রধান নয়ন ইসলাম রাতুল (১৯) এবং মুস্তায়িন বিল্লাহর ছেলে মো. হাসান (১৯)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে ঝিকরগাছা থানায় আহত ছাত্র আরাফাতের পিতা মুসা মাহমুদ মিলন মামলা করেন।

মামলার এজাহারে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং সদস্যরা অসামাজিক কার্যকলাপ, জিম্মি করে টাকা দাবি এবং বিভিন্নভাবে নির্যাতনসহ ছাত্রদের মারপিট করে আসছিল। ঘটনার দিন বুধবার দুপুরে টিফিনের সময় কিশোর গ্যাং প্রধান নয়ন ইসলাম রাতুল (১৯) এবং মো. হাসান (১৯) ঝিকরগাছা বদর উদ্দীন মুসলিম (বিএম) হাই স্কুলে লাঠি সোটা নিয়ে প্রবেশ করে। নবম শ্রেণীর ছাত্র আরাফাতকে (১৬) অতর্কিত লোহার রড দিয়ে আঘাত এবং কিল ঘুষি মেরে জখম করে। সে সময় স্কুলের শিক্ষার্থীরা কিশোর গ্যাংদের ধরে মারপিট করে পুলিশে সোপর্দ করে।

ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ বলেন, এরা প্রায়ই স্কুলে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

আহত আরাফাতের পিতা মুসা মাহমুদ মিলন জানান, বুধবার রাতে ঝিকরগাছা থানায় মামলা (নং১৮) দায়ের করেছি।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম আলী জানান, এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।

ঝিকরগাছা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান

    October 15, 2026

    যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক

    October 15, 2026

    ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.