Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় চাঁদা না পেয়ে গরিবের চাল দেয়া বন্ধ করলেন বিএনপি নেতারা!

banglarbhoreBy banglarbhoreMarch 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় চাঁদা না দেয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ইমদাদুল হককে মারধর করে কর্মসূচির চাল বিক্রি বন্ধ করে দিয়েছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা।

রোববার (১৬ মার্চ) সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ অবস্থায় রোববার সারা দিন গরিব-অসহায় মানুষের মাঝে চাল বিক্রি করতে পারেননি ডিলার।

ডিলার ইমদাদুল হক এই প্রতিনিধিকে বলেন, ‘উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান মিলনসহ বেশ কয়েকজন নেতা সকালে চাল বিক্রির ওই স্থানে আসেন। তারা ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দিতে অপারগতা জানালে তারা আমাকে গালিগালাজ করে চড়-থাপ্পড় দেন। ঠেকাতে গেলে আমার বাবা ইব্রাহিম বিশ্বাসকে ধাক্কা মারেন। চাঁদা না পেয়ে চাল বিক্রি করতে দেন না তারা।’

ইমদাদুল হক আরও বলেন, ‘১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আমি ১৬ দশমিক ৯৫ মেট্রিক টন চাল উত্তোলন করেছি। ইতোপূর্বে তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন, আজ ১০ হাজার টাকা দাবি করেন। তা না পেয়ে চাল বিক্রি বন্ধ করে দিয়েছেন। তবে বিষয়টি এখনও থানা পুলিশকে জানাইনি। আসলে আমি বাড়তি ঝামেলায় জড়াতে চাইছি না। চালগুলো বিক্রি করতে হবে তো।’

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘চাঁদার জন্য চাল বিক্রি বন্ধ করে দেওয়ায় ডিলার সারা দিন কোনও চাল বিক্রি করতে পারেননি।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান মিলন ঘটনায় তার সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, ‘ওই সময় আমি বাজারে যাচ্ছিলাম। সেখানে গিয়েছি দেখি চাল বিক্রি নিয়ে ঝামেলা হচ্ছে। তারপর আমি আমার কাজে চলে যাই। আমি কোনও চাঁদা চাইনি।’

আপনার নামে অভিযোগ রয়েছে জানালে তিনি বলেন, ‘আমি ডিলার ইমদাদুল হককে জিজ্ঞেস করবো।’
এ ব্যাপারে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ বলেন, ‘এ ধরনের কোনও অভিযোগ কেউ আমাকে দেয়নি। আমি একটা মিটিংয়ে আছি।’

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এমন কোনও অভিযোগ কেউ থানায় এখনও দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

গরিবের চাল ঝিকরগাছায় চাঁদা বন্ধ করলেন বিএনপি বিএনপি নেতারা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.