Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নিখোঁজের ৫ দিন পর জীবননগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • রামপালে যুবক আহাদ হত্যা : অভিযুক্ত চরমপন্থিসহ আটক ৩
  • যশোরে বৈদ্যুতিক পোল থেকে পড়ে ইন্টারনেট কর্মী নিহত
  • যশোরে কাভার্ড ভ্যান থেকে উদ্ধার ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ
  • যশোরে নাশকতা মামলায় আটক ৩
  • যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় বিএনপি নেতার বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচির চাল লুটের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreSeptember 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. মিন্নুর নেতৃত্বে খাদ্য বান্ধব কর্মসূচির চাল লুটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ১২ জনের নাম উল্লেখ সহ ২০০/২৫০ জন অজ্ঞাতনামা বিবাদী করে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সুজ্জত আলীর ছেলে ডিলার হাসান আলী (৩২) এ অভিযোগ করেছেন ।

অভিযুক্তরা হলেন, নাভারণ পুরাতন বাজার গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিন্নু (৫০), হাড়িয়া গ্রামের নিকারী খলিল (৫৫), অসিম (৪০), জাহিদ (২৬), বায়সা গ্রামের তরিকুল (৪৫), নাহিদ (৪০), মিলন (৪৫), আব্দুল মজিদের ছেলে শরিফুল (৫০), মতিয়ারের ছেলে হাফিজুর (৫০), চাঁন্দেরপোল গ্রামের আঃ রহমানের ছেলে মিজান (৪৫), আসাকের ছেলে সোহাগ ডাক্তার(৪৮) ও বেড়ারুপানি গ্রামের মহব্বতের ছেলে ফন্টু (৪৫)।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, বাদি হাসান আলী হাড়িয়া নিমতলা মোড়ে সরকার প্রদত্ত ১৫ টাকা কেজি খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করে আসছেন। গত ৪ সেপ্টেম্বর ১৬ টন ৩২০ কেজি চাল উত্তোলন করা হয়। ৯ সেপ্টেম্বর অনুমান বেলা ১১ টার দিকে অজ্ঞাতনামা ২০০/২৫০ জন উশৃংখল জনতা বড় নছিমন গাড়ি ও মোটরসাইকেলযোগে হাতে রামদা, চাইনিজ কুড়াল, হকিস্টিক, পিস্তলসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ডিলার পয়েন্টে প্রবেশ করেন। বাদীকে অস্ত্রের মুখে জিম্মি করে গোডাউনের শার্টারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ১৬.৩২০ মেট্রিক টন চাল, যার সরকারি মূল্য ২ লাখ ১২ হাজার ১শত ৬০ টাকার চাল লুট করে নিয়ে যায়। লুট হওয়া চাউলের ডিও নং ৮২২৯৫৭০, চালান নং ২৪২৫-০০০৬৩৪৯০৭৭, তাং ০৩/০৯/২০২৪ইং।

বাদী তার অভিযোগে আরও উল্লেখ করেন বিবাদী নাহিদ হকিস্টিক দিয়ে বাদীর ভাগ্নে নজরুল ইসলামের পশ্চাৎদেশে আঘাত করে নীলা ফোলাজখম করে এবং বিবাদী তরিকুল বাদির পরিহিত প্যান্টের ডান পকেট হতে ২৬ হাজার ৯শত ৯০ টাকার রেডমি নোট ১২ মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়।

ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা রমিজ উদ্দীনের স্ত্রী মমতাজ বেগম ও ছেলে নজরুল ইসলাম বলেন, তারা ২০০/২৫০ জন মোটরসাইকেলে চড়ে এসে তালা ভেঙ্গে নছিমন, ইজিবাইক ও ভ্যানে করে চাল এবং প্রতিষ্ঠানের সাইনবোর্ড নিয়ে গেছে। তাছাড়াও টেবিল চেয়ার ভেঙ্গে দিয়ে গেছে।

ডিলার হাসান আলী জানান, চাল লুট হওয়ার ব্যাপারে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেছি। ঘটনাস্থল সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন পরিদর্শন করেছেন। আমি বিএনপির লোকজনের ভয়ে কোন কিছু বলতে পারছি না।

মঙ্গলবার বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান জানান, উত্তোলনকৃত ৫৪৪ বস্তার মধ্যে ডিলার হাসান আলির গোডাউনে ২৩৯ বস্তা চাল মজুদ রয়েছে। অবশিষ্ট ৩০৫ বস্তা চাল লুট হয়েছে। তিনি আরো বলেন খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৫৪৪ জন ভোক্তার মাঝে ডিলারকে চাল বুঝে দিতে হবে।

বিবাদী সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিন্নু বলেন, আমরা রাজনীতি করি। আমাদের বিরুদ্ধে অভিযোগ হতেই পারে। তবে আমি এ ঘটনার সাথে জড়িত নয়।

থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম আলী বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নিখোঁজের ৫ দিন পর জীবননগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    September 22, 2026

    রামপালে যুবক আহাদ হত্যা : অভিযুক্ত চরমপন্থিসহ আটক ৩

    September 22, 2026

    যশোরে বৈদ্যুতিক পোল থেকে পড়ে ইন্টারনেট কর্মী নিহত

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.