Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Einfach Einzahlen im QuickWin Casino
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছা বিএম হাই স্কুলে কমিটি গঠনে অশরীরি শক্তি!

banglarbhoreBy banglarbhoreMay 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা:
যশোরের ঝিকরগাছা উপজেলার বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুলের কমিটি গঠন নিয়ে অশরীরি শক্তির হাত পড়েছে। নির্বাচনী তফসিল ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার (২৮ মে) মনোনয়নপত্র কেনার শেষ দিন। শেষ দিনে অশরীরী শক্তির কারণে মনোনয়নপত্র অনেকে কিনতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবক মহল। তারা এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন।

যশোরের ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহী বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুলের নতুন কমিটি গঠনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী ২৬ মে হতে ২৮ মে (মঙ্গলবার) পর্যন্ত মনোনয়নপত্র বিক্রির শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ৩০ মে (বৃহস্পতিবার) বিকেল ৪ টা পর্যন্ত। প্রত্যাহার ১ জুন শনিবার এবং নির্বাচন ১২ জুন (সোমবার) ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। বেশ কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আমাদের কাছে মনোনয়ন পত্র বিক্রি করা হবে না। এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার ও উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এম, কামরুজ্জামান জাহাঙ্গীর জানান, আমার কাছে একটি নির্দেশনা দেয়া আছে। আমি এর বাইরে যেতে পারবো না। তবে এ ব্যাপারে আমার করণীয় কি তা জানতে চেয়ে সংসদ সদস্যের কাছে মেসেজ পাঠিয়েছি। মঙ্গলবার এ ব্যাপারে পরিস্কার হয়ে যাবে।

বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ জানান, অভিভাবক নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। এর বাইরে আমি কোন কিছুই বলতে পারব না। অভিভাবক মহলের দাবি, মনোনয়নপত্র সকলের কাছে বিক্রির সুযোগ দিলে একটি সুন্দর কমিটি গঠন করা সম্ভব হবে। তারা এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রসঙ্গত প্রজ্ঞাপন অনুযায়ী উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম পর পর দুইবার সভাপতি হওয়ার কারণে তিনি এবার সভাপতি হতে পারছেন না।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.