Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
  • অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
  • সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
  • যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
  • চৌগাছায় গাঁজা গাছসহ যুবক আটক
  • সাতক্ষীরায় নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে স্মারকলিপি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিনাইদহে শিক্ষার্থীদের রং খেলা

banglarbhoreBy banglarbhoreAugust 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ সংবাদদাতা

চলমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের বক্তব্য ঘিরে ঝিনাইদহে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীসহ আন্দোলনকারীরা এবং তাদের সঙ্গে ছিল সাধারণ মানুষ। সোমবার বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা শহরের হামদহ মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। তাদের দাবি সংবলিত বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে কেন্দ্রীয় ঘোষিত এক দফা দাবির পক্ষে স্লোগান দিতে থাকে। পরে তারা শহরের পায়রা চত্বরে অবস্থান নেয়।

তাদের অবস্থান চলাকালে দুপুরে ১টার দিকে শুরু হয় বৃষ্টি। এর মধ্যেই শিক্ষার্থীরা অবস্থান নেয় পায়রা চত্বরে। পরে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান এর ভাষণ ঘিরে তাদের সঙ্গে আরও যোগ দিতে থাকে সর্বস্তরের মানুষ। তখনো তারা এক দফা দাবির পক্ষে স্লোগান অব্যাহত ছিল। তবে মিছিলের আগে ও পরে এবং বর্তমান সময় পর্যন্ত শহরে দেখা যায়নি পুলিশ কিংবা জেলা প্রশাসনের কোনো কর্মকর্তাদের। তবে শহরে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে সকলকে সেনা প্রধানের ভাষণ শোনার জন্য মাইকিং করা হচ্ছে।

এদিকে শিক্ষার্থীরা শহরের পায়রা চত্বরে বৃষ্টির মধ্যেই সেনা প্রধান বক্তব্য দেবেন এ কথা শুনে রং খেলায় মেতে ওঠেন। অনেকেই উঁচু উঁচু স্থানে উঠে জাতীয় পলাতক ওড়াচ্ছেন। এ সময় শিক্ষার্থীরা জানান, আমরা আশাবাদী সেনা প্রধান যে বক্তব্য দেবেন এতে আমাদের দাবির প্রতিফলন হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর স্টেশনে পুলিশি তল্লাশি

    September 21, 2026

    সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক

    September 21, 2026

    অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.