ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় নসিমন-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।
গতকাল ভোর ৫টার দিকে শৈলকুপার চরমালিথিয়া শেখপাড়ায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন শৈলকুপার কবিরপুরের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান (৬৫) ও নওয়াপাড়া গ্রামের সিএনজি চালক বাবু হোসেন (৫০)।
লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের আইসি হামিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে শ্রীপুর উপজেলায় ওয়াজ শুনে একটি সিএনজিযোগে বাড়ি ফেরার পথে উপজেলার চরমালিথিয়া শেখপাড়ায় পৌঁছালে নসিমনের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়।
এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আসাদুজ্জামানকে মাগুরা হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
শিরোনাম:
- ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
- যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
- ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান
- এলপিজির বাড়তি দামে বৈদ্যুতিক চুলায় ঝোঁক
- নজরুল বর্ষ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- যশোরে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত
- যশোরে হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার ও সেবা নিশ্চিত করতে সংলাপ
- যশোরে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট, পর্নোগ্রাফি আইনে মামলা