Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পদশূন্যতায় ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা, রোগীরা ক্লিনিকমুখি
  • যশোরে গুলি, টাকার বান্ডিল ও কফ সিরাপসহ আটক ৩
  • নেশার টাকার জন্য বাবার মাথা ফাটালো ছেলে
  • আশাশুনিতে মহিলা দলের কর্মী সমাবেশ
  • অভয়নগরের কাছে হারলো কালীগঞ্জ
  • জীবননগরে বাড়ছে ডেঙ্গু, ঝুঁকিতে সাধারণ রোগী
  • আফজাল হত্যা : ১১ জনকে অভিযুক্ত করে সিআইডির চার্জশিট
  • শরতের হাওয়ায় দুর্গোৎসবের আমেজ, ব্যতিক্রমী আয়োজনে বাড়ছে দর্শনার্থীর আগ্রহ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিনাইদহ-যশোর মহাসড়কের ৬ লেন কাজে কচ্ছপগতি!

banglarbhoreBy banglarbhoreJuly 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ প্রতিনিধি

জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কাজে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র কয়েকটি স্থানে পাইলিং, লোডটেস্ট ও কালভার্ট তৈরি করা হলেও, জমি বুঝে না পাওয়ায় পুরোদমে কাজ শুরু করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর (উইকেয়ার) ফেজ-১-এর আওতায় ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেন উন্নয়ন প্রকল্পটি (এন-৭) অনুমোদন দেয়া হয়। সড়ক ও জনপথ অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির মেয়াদ শেষ হবে আগামী ২০২৬ সালের জুন মাসে। কিন্তু এখন পর্যন্ত জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মহাসড়ক ঘুরে দেখা যায়, সদর উপজেলার বিষয়খালী, চুটলিয়া মোড়, ধোপাঘাটা ব্রিজ এলাকায় এরইমধ্যে শেষ হয়েছে পাইলিংয়ের কাজ। এছাড়া তৈরি করা হচ্ছে ওভারব্রিজের জন্য গার্ডার। চুটলিয়া মোড়ে এখন করা হচ্ছে লোড টেস্টের কাজ। কিন্তু সড়কের কোনো অংশের জমি এখনও ঠিকাদারি প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেয়া হয়নি। এতে যেমন বিপাকে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান, একই সঙ্গে সমস্যায় পড়েছেন জমির মালিকরা।

চুটলিয়া এলাকার কৃষক নাসির উদ্দিন বলেন, ‘আজ কয়েক বছর ধরে শুনছি জমির টাকা দিয়ে দেবে। জমিও নিচ্ছে না আবার টাকাও দিচ্ছে না। আমরা তো ঝামেলায় আছি।’ একই এলাকার কৃষক নাদের মালিথা বলেন, ‘আমাদের জমির জন্য ৭ ধারার নোটিশ করা হয়েছে। কিন্তু এরপর আর কোনো নোটিশ পাইনি। এখন জমি তো ফেলেও রাখতে পারছি না আবার চাষও করতে পারছি না। ধান লাগালে তো আমাদের একটু হলেও উপকারে আসত। খুব দ্বিধাদ্বন্দ্বে আছি।’

এ বিষয়ে উইকেয়ার ফেজ-১ এর উপবিভাগীয় প্রকৌশলী মো. নিলন আলী বলেন, ‘আমাদের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতি কঠোর নির্দেশনা দেয়া আছে। মান বজায় রেখে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। যদি দ্রুত সময়ের মধ্যে জমি বুঝে পাই তাহলে কাজও পুরোদমে শুরু হবে। আর আমরাও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ বুঝে দিতে পারব।’ এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বলেন, ‘অধিগ্রহণের জমির জন্য সড়ক বিভাগ ও বনবিভাগসহ কয়েকটি দফতরে চিঠি দেয়া হয়েছে। তারা তাদের তালিকা দ্রুত দিলে আমরা টাকার জন্য চিঠি পাঠাবো। তারপর অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন হবে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পদশূন্যতায় ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা, রোগীরা ক্লিনিকমুখি

    October 4, 2026

    যশোরে গুলি, টাকার বান্ডিল ও কফ সিরাপসহ আটক ৩

    October 4, 2026

    নেশার টাকার জন্য বাবার মাথা ফাটালো ছেলে

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.