Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছয় দিবসকে ঘিরে ২৫০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট
  • মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
  • যশোরের খড়কিতে খড়ের গাদা থেকে ককটেল উদ্ধার
  • জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু
  • গোপনে মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের গাছ বিক্রির অভিযোগ
  • প্রতিবেশীর বাড়িতে যাওয়ায় মুরগি হত্যা!
  • ঝিকরগাছায় ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার
  • শাহ সুইটস ও অর্পণ ঘোষ ডেয়ারিকে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় মানব পাচারকারী আটক, ৩ বাংলাদেশি নারী উদ্ধার

banglarbhoreBy banglarbhoreAugust 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে মানব পাচারের সময় বিকাশ সরকার (৪১) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় তিন বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয় । গতকাল রোববার রাতে বাঘাডাংগা গ্রামের হুদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক বিকাশ সরকার ভারতের পশ্চিমবঙ্গের মাঝের চর কল্যানী গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মহেশপুরের সীমান্ত পিলার ৬০/২৯-আর থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের হুদাপাড়া এলাকা দিয়ে মানব পাচারকারী চক্র তিন বাংলাদেশি নারীকে ভারতে পাচার করবে। পরে বাঘাডাংগা এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। রোববার সন্ধ্যায় বিজিবি সদস্যরা হুদাপাড়া গ্রামের শেষ অংশে বাংলাদেশের অভ্যন্তরে ৩ নারীর অবস্থান নিশ্চিত করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাগরিবের আজানের পরে অন্ধকার হয়ে এলে শূন্যরেখার কাছাকাছি থেকে অজ্ঞাত ব্যক্তি পাখির ডাক দিয়ে সংকেত দিতে থাকে। নারীরা সংকেত বুঝতে না পারায় মানব পাচারকারী অবৈধভাবে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নারীদের কাছে চলে আসে। সে সময় মানব পাচারকারী তিনজন নারীকে নিয়ে দ্রুত বাংলাদেশ থেকে ভারতের দিকে যাওয়া শুরু করে। বিজিবি তাদের আটকের চেষ্টা করলে তারা ভারতের দিকে দৌড়ে পালাতে থাকে। মানব পাচারকারী শূন্যরেখা থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থাকা অবস্থায় বিজিবির সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে ভারতীয় মানব পাচারকারী সদস্য আতঙ্কিত হয়ে বসে পড়লে বিজিবি টহল দল তাকে আটক এবং তিন নারীকে উদ্ধার করে।

সাইফুল ইসলাম জানান, বিকাশ সরকারের কাছ থেকে ভারতীয় আধার কার্ড এবং নির্বাচন কমিশন প্রদত্ত পরিচয়পত্র উদ্ধার করে বিজিবির টহল দল। প্রথমে স্বীকার না করলেও পরে স্বীকার করে, তিনি মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত। এদিকে এই তিন নারীকে পরিবারের কাছে ফেরত পাঠানোর জন্য বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির কাছে সোপর্দ করা হবে। এ ছাড়া ভারতীয় মানব পাচারকারীকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ছয় দিবসকে ঘিরে ২৫০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট

    November 17, 2026

    মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

    November 17, 2026

    যশোরের খড়কিতে খড়ের গাদা থেকে ককটেল উদ্ধার

    November 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.