Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

টাকা আত্মসাত : ইউসিবিএল’র ব্যবস্থাপকসহ দুজনের কারাদণ্ড

banglarbhoreBy banglarbhoreজুলাই ১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) অভয়নগরের নওয়াপাড়া বাজার শাখার টাকা আত্মসাতের দায়ে সাবেক ব্যবস্থাপক শেখ আক্তার-উল-হাবীবসহ দুই জনকে সাত বছর করে সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এই রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, অভয়নগরের নওয়াপাড়া বাজার শাখার সাবেক ব্যবস্থাপক খুলনার দৌলতপুর এলাকার শেখ আক্তার-উল-হাবীব ও দৌলতপুর উপজেলার পাবলা বনিক পাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে নওয়াপাড়া বাজারের মেসার্স রুমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সার ব্যবসায়ী শাহাবুদ্দিন সম্রাট।

মামলা সূত্রে জানা যায়, আসামি শেখ আক্তার-উল-হাবীব ২০০৬ সালের ২৩ আগস্ট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) অভয়নগরের নওয়াপাড়া বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। তিনি সেখানে কর্মরত থাকাকালীন তৎকালীন ক্রেডিট অ্যাডভান্স অফিসার এ জে এম মোসলেহ উদ্দিনের সহায়তায় নওয়াপাড়া বাজারের রুমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহাবুদ্দিন সম্রাটকে ৯০ লাখ টাকার সিসি লোন প্রদানসহ অনৈতিকতার আশ্রয় নিয়ে সার বিক্রি এবং ওই সার ব্যবসায়ীর সাথে যোগসাজসে বিভিন্ন সময় মোট ৬৮ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাত করেন।

দুদক এ বিষয়টি অনুসন্ধানকালে ২০০৯ সালের ১৮ জুলাই মারা যান ব্যাংক কর্মকর্তা এ জেড এম মোসলেহ উদ্দিন। এর প্রেক্ষিতে দুদক যশোরের তৎকালীন উপ-পরিচালক মো. জাহিদ হোসেন ২০১২ সালের ৩০ মে শেখ আক্তার-উল-হাবীব ও শাহাবুদ্দিন সম্রাটকে আসামি করে অভয়নগর থানায় একটি মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে উল্লিখিত দুই জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

ওই মামলায় আসামি শেখ আক্তার-উল-হাবীব ও শাহাবুদ্দিন সম্রাটের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক তাদেরকে উল্লিখিত সাজা প্রদান করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.