Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আখের রসে তৃষ্ণা মিটলেও বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক
  • যশোরে বিশ্ব হার্ট দিবস পালিত
  • যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক
  • যশোরে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • যশোরে ১ হাজার ২৭০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার
  • জমি পেল যশোরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  • জনবলের অভাব : নড়াইলে অযত্নে মুখ থুবড়ে পড়েছে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

টানা বর্ষণ : তালায় ১০২৭ টি মৎস্য ঘের প্লাবিত

banglarbhoreBy banglarbhoreSeptember 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

তালা সংবাদদাতা
বেতনা নদীর বেড়িবাঁধ ভাঙন ও টানা বৃষ্টিতে সাতক্ষীরার তালায় ৯০৫ হেক্টর মৎস্য ঘের তলিয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তালা উপজেলা মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে জানা গেছে, চলতি বছরে উপজেলায় মিঠা ও লোনা পানি মিলে মোট ৭৭৪৫ হেক্টর জমিতে মাছ চাষ করা হয়। যার অনুমানিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এক লাখ ছিয়াত্তর হাজার ছয়শত চল্লিশ কেজি মাছ। এর মধ্যে মিঠা পানির ৬৪৫০ হেক্টর ও লোনা পানির ১২৯৫ হেক্টর জমিতে মৎস্য চাষ করেছেন মৎস্য চাষিরা।

সরজমিনে ও মৎস্য অধিদপ্তরের তথ্য মতে গত কয়েকদিন টানা বৃষ্টিতে ও বেতনা নদীর বেড়িবাঁধ ভাঙনের ফলে উপজেলার ৯০৫ হেক্টর আয়তনের ১০২৭ টি মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। এতে করে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নগরঘাটা, ত্রিশ মাইল, মাগুরা, খলিষখালি, ইসলামকাটি, তেঁতুলিয়া ও তালা সদর ইউনিয়নে।

নগর ঘাটা এলাকার মৎস্য চাষি শহিদুল ইসলাম জানান তার ৭ বিঘা মিঠা পানির ঘের তলিয়ে সব মাছ চলে গেছে এতে করে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া খলিষখালির নূরুল ইসলাম, তেঁতুলিয়ার ফয়সাল হোসেন, মাগুরার পরিমল মন্ডল, তালা সদরের আসাদুজ্জামান জানান, তারা সর্বস্বান্ত হয়ে গেছে। তাদের মাছের ঘেরের বেড়িবাঁধের উপর এখন তিন চার ফুট পানি সকল মাছ চলে গেছে।

তালা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা স্নিদ্ধা খাঁ বাবলি জানান প্রাকৃতিক দুর্যোগ ও বেতনা নদীর বাঁধ ভাঙনের ফলে মূলতঃ এই ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমান জলাবদ্ধতা নিরসনে তিনি ও উপজেলা নির্বাহী অফিসার পানি সরবরাহের সংযোগস্থল ও বিভিন্ন খালে নেটপাটা অপসারণ ও বাঁধ অবমুক্তির কাজ করে যাচ্ছেন।

তালা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল মুঠোফোন মারফত জানান এই উপজেলা দেশের উপকূলীয় এলাকা এখানে মূলত পলি মাটি জমাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমার পক্ষ থেকে পানি সরবরাহের জন্য সে সমস্ত এলাকা বর্তমানে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, সেই প্রতিবন্ধকতা উচ্ছেদ অব্যাহত রয়েছে। তবে এটি স্থায়ী সমাধান নয়। এ বিষয়ে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের আগামী উন্নয়ন সভায় তালা উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানান।

উপজেলার ক্ষতিগ্রস্থ মৎস্য ঘেরের ক্ষয়ক্ষতি পরিমাণের বর্ণনা দিয়ে উর্ধতন কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন পাঠিয়েছেন তালা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আখের রসে তৃষ্ণা মিটলেও বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    September 30, 2026

    যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক

    September 30, 2026

    যশোরে বিশ্ব হার্ট দিবস পালিত

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.