Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !
  • যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল জব্দ
  • যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক : ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
  • যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
  • ইরানী প্রেসিডেন্ট কার্যালয়ে ইসরাইয়েলি হামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

টেলিফোন বিল আদায়ে ৩ জনের নামে মামলা

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
টেলিফোন বিল বকেয়া রাখায় যশোরের তিন গ্রাহকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় টেলিগ্রাফ আইনে তাদের বিরুদ্ধে যশোর আদালতে তিনটি পৃথক মামলা করা হয়েছে।

বুধবার বিটিসিএল’র উপ-মহাব্যবস্থাপক (টেলিকম) বাদী হয়ে এই মামলাগুলো দায়ের করেন। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন, যশোর শহরের সিটি কলেজপাড়ার পঙ্কজ কুমার সরকার, ঘোপ সেন্ট্রাল রোডের জুয়েল হোসেন এবং সদর উপজেলার জামতলা মোড় এলাকার হোসেন ইলেকট্রিকের মালিক হোসেন আলী।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গ্রাহকরা দীর্ঘদিন ধরে বিটিসিএল সংযোগ ব্যবহার করেও বিল পরিশোধ করেননি।

পঙ্কজ কুমার সরকার ২০১৫ সালের ১২ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত সংযোগ ব্যবহার করেন। তার কাছে বকেয়া বিল রয়েছে ৩১ হাজার ২৮১ টাকা। বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং নোটিশ দেয়া হয়।

জুয়েল হোসেন ২০০০ সালের ২০ ডিসেম্বর থেকে ২০২২ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত সংযোগ ব্যবহার করে বিটিসিএল’র ৪৮ হাজার ৩৯৮ টাকা বকেয়া রেখেছেন। নোটিশ গ্রহণ করার পরও টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

হোসেন আলী ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত সংযোগ ব্যবহার করেন।

তার কাছে বকেয়া বিলের পরিমাণ ৫৪ হাজার ৭৯৮ টাকা। পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে কর্তৃপক্ষ শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ গ্রহণ করে।

আদায় টেলিফোন বিল মামলা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি

মার্চ ১১, ২০২৬

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !

মার্চ ১১, ২০২৬

যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.