Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শোভাযাত্রা
  • এমপি নজরুল : প্রথম স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমালেও মরিয়ম ঘুমাতেন বারান্দায়
  • যশোরে প্লান পাস না করেই বহুতল ভবন নির্মাণ
  • বেনাপোলে ২৫ কেজি গাঁজাসহ চোরাচালানি মালামাল আটক
  • শহরময় এসির তার-পাইপ চুরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন!
  • পাশাপোলে জামায়াতের রুকন সম্মেলন
  • আশাশুনিতে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
  • ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডুমুরিয়ায় এক মন্দিরেই ১৪৭ প্রতিমা

banglarbhoreBy banglarbhoreOctober 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়া উপজেলার মিকশিমিল বাজার সংলগ্ন বটতলা সার্বজনীন দুর্গামন্দিরে এবার ১৪৭টি প্রতিমা নিয়ে চলছে শারদীয় দুর্গা পূজা। মন্দিরের ভিতরে ঢুকলেই দেখা যাবে সারিবদ্ধভাবে রাখা দেবদেবীর বিভিন্ন প্রতিমা। ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মূলত দুর্গা প্রতিমার সঙ্গে এমন ১৪৭টি প্রতিমা তৈরি করা হয়েছে।

জানা যায়, মন্দিরটিতে দেবী দুর্গার ১০ রূপের কথা বর্ণনা করা হয়েছে। কালী, ঊর্ধ্বতারা, ত্রিপুরা, ভূবনস্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধোমাবতী, বগলামুখি, মাতঙ্গী ও কমলা দেবী। এছাড়াও রয়েছে শিবপার্বতীর শুভ পরিণয়ের অগ্নিসাক্ষীর দৃশ্য, হনুমান কর্তৃক জয়মনিকালী উদ্ধার ও ধ্রুবের হরিদর্শন। পাশেই রামায়ন অবলম্বনে অশুভ শক্তিকে বিনাশ করতে শ্রীরামচন্দ্রের ঐতিহাসিক তাড়কা রাক্ষসী বধের দৃশ্য। এসব প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ন, মহাভারত, গীতা ও পুরাণসহ বিভিন্ন ধর্মগ্রন্থের পৌরাণিক কাহিনী।

সরেজমিনে দেখা যায়, চুকনগর দৌলতপুর সড়কের পাশেই তৈরি করা হয়েছে বিশাল গেট। সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী ভক্তরা ভিড় করছেন মন্দির প্রাঙ্গণে। করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা, আনা হয়েছে সাউন্ড সিস্টেম। মন্দিরের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন ৬ জন আনসার সদস্য। উপজেলার বিভিন্ন গ্রাম ও আশপাশের উপজেলা থেকে লোকজন প্রতিমাগুলো দেখতে আসছেন। দর্শনার্থীরা বলছেন, এক মন্দিরে একসঙ্গে এতোগুলো প্রতিমা দেখে খুবই ভালো লাগছে।

মন্দির কমিটি জানান, প্রতিমাগুলো তৈরিতে ব্যয় হয়েছে আড়াই লাখ টাকা। ৪ জন ভাস্কর ৩ মাস কাজ করে এগুলো তৈরি করেছেন। খুলনা জেলার মধ্যে আর কোনো মন্দিরে এত বেশি সংখ্যক প্রতিমা নেই। হিন্দু সংগঠনের নেতারা বলছেন এবছর বন্যাসহ নানাবিধ কারণে বিগত বছরের তুলনায় এবার কম মন্দিরে পূজা হচ্ছে।

ডুমুরিয়া থানা পুলিশের ওসি শেখ শাহিনুর রহমান জানান, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কয়েকটি স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ডিবির টিম, থানা পুলিশ, সাইবার মনিটরিং আছে। এছাড়া সাদা পোশাকে এবং যৌথবাহিনীর সদস্য নিরাপত্তায় কাজ করছে। যাতে দর্শনার্থী সহ পূজারীরা নিরাপদে পূজা উদযাপন করতে পারেন।

এছাড়াও এ মন্দিরের পাশে বিনা খরচে রক্তের গ্রুপ নির্ণয় করছে ডুমুরিয়া ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা। এ পর্যন্ত ৪০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় ও ব্লাড প্রেসার পরীক্ষা করেছে তারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শোভাযাত্রা

    September 28, 2026

    এমপি নজরুল : প্রথম স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমালেও মরিয়ম ঘুমাতেন বারান্দায়

    September 28, 2026

    যশোরে প্লান পাস না করেই বহুতল ভবন নির্মাণ

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.