Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু
  • যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের হয়রানির অভিযোগ
  • যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
  • যশোরে তিন বাড়িতে চুরি সোনা-রূপা ও টাকা লুট
  • নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদ্যাপন
  • যশোরে ইসকনের কেন্দ্রীয় নেতাদের সাথে শিপ্রা ঘোষের পরিবারের সাক্ষাত
  • আমির আলী এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি কমিটির অভিষেক ও মা সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডুমুরিয়া লাঞ্ছিত স্কুল ছাত্রীর আত্মহত্যা : বখাটে আটক

banglarbhoreBy banglarbhoreMay 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া

ডুমুরিয়ায় এক বখাটে যুবকের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মিতালী বিশ্বাস নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। গত রোববার দুপুরে ডুমুরিয়া উপজেলায় রংপুর ইউনিয়নের আমভিটা এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ বখাটে যুবক মাসুম মোল্যাকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমভিটা গ্রামের উজ্জ্বল বিশ্বাসের মেয়ে মিতালী বিশ্বাস (১৫) ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। সকালে স্কুলে পরীক্ষা দেয়ার জন্য যায়। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত থাকায় মিতালী তার সহপাঠিদের সাথে স্থানীয় আমভিটা জনতা পার্কে ঘুরতে যায়। দুপুর ১২টার দিকে ওই পার্কে একই এলাকার আলম মোল্যার ছেলে বখাটে মাসুম মোল্যা যেয়ে মিতালীকে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্যক্ত করতে থাকে।

তার কোন প্রস্তাবে রাজি না হলে মিতালীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে মাসুম। এ অপমান সইতে না পেরে বাড়িতে ফিরে মিতালী নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানায়।

আমভিটা এলাকায় বিজয় বিশ্বাস জানান, মিতালীকে প্রায় সময় বখাটে মাসুম উত্যক্ত করে আসছিলো। ওই ছেলেটার কারণেই মেয়েটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

থানা পুলিশের ওসি (তদন্ত) শেখ শাহিনুর রহমান, বলেন এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পাশাপাশি স্কুল ছাত্রী মিতালীকে উত্যক্তকারী যুবককে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

    October 5, 2026

    প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু

    October 5, 2026

    যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের হয়রানির অভিযোগ

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.