Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের আঘাতে শ্বশুরের মৃত্যু
  • শিক্ষকদের টাইম স্কেল ও বেতন জটিলতা নিরসনে সংসদে আহ্বান সাবেরা মুন্নির
  • ভাসানী ছিলেন মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে : ড. হারুণ
  • শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে নানা কর্মসূচি গ্রহণ জেলা প্রশাসনের
  • ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি
  • যশোরে চাকরি মেলায় এসে চাকরি নিয়ে ফিরলেন ১৪৯ জন
  • ডুমুরিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত
  • ২৭৯ কোটি টাকার পরও মৃতপ্রায় ভৈরব বাঁচাতে নামলেন উষা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ড. ইকবালসহ দুর্নীতিবাজদের অবাঞ্ছিত ঘোষণা করে যবিপ্রবিতে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreSeptember 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

যবিপ্রবি সংবাদদাতা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে দুর্নীতিতে সহযোগিতা করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞাণ বিভাগের অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ, উপাচার্যের সাবেক একান্ত সচিবসহ অন্য সকল দুর্নীতিবাজদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। সে সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

বিক্ষোভে এইচ এম মারুফ বলেন, স্বৈরাচারী ভিসির দুর্নীতিতে সাহায্যকারী, উপাচার্যের ডান হাত নামে পরিচিত ইকবাল কবির জাহিদকে আমরা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। কিন্তু উনি মনে হয় অবাঞ্ছিত ঘোষণার অর্থ জানেন না। উনি (ইকবাল কবির জাহিদ) আবার ক্যাম্পাসে এসে শোডাউন দিয়ে বেড়াচ্ছেন এবং এখানে কিছু শিক্ষক তাকে সাহায্য করছে। আমরা সেই সকল শিক্ষকদেরও অবাঞ্ছিত ঘোষণা করার হুশিয়ারি দিচ্ছি।

এ সময় অবাঞ্ছিত শিক্ষক ড. ইকবাল কবির জাহিদকে পুনরায় অবাঞ্ছিত ঘোষণা করে বলেন, আজকের পর থেকে ড. ইকবাল কবির জাহিদ যদি ক্যাম্পাসে আবারো তার স্বাভাবিক কার্যক্রম চালু করতে চায় তাহলে তার সাথে যদি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সাধারণ শিক্ষার্থীরা তার কোন দায়ভার নিবেনা। এ সময় বক্তারা বলেন, ভিসির সাবেক একান্ত সচিব আব্দুর রশিদ অর্নব, ইঞ্জিনিয়ার নাজমুস সাকিব, মিজান, হেলালুল ইসলামসহ যে সকল দুর্নীতিবাজদের নামে দুদকের মামলা চলমান তাদেরকে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না।

এবিষয়ে ড. ইকবাল কবির জাহিদ বলেন, আমার বিরুদ্ধে যেসকল দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তার প্রমাণ নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অনেকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে। নির্দিষ্টভাবে দুইজনকেই কেন অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে? কোন একটি নির্দিষ্ট কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারপরেও তাদের যদি কোন অভিযোগ থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন এবং দেশের প্রচলিত আইন আছে তার মাধ্যমে বিচার হবে।

উল্লেখ্য, অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ ছাত্র আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডীন পদ থেকে পদত্যাগ করলেও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম রিজেন্ট বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহকারী পরিচালক পদে রয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের আঘাতে শ্বশুরের মৃত্যু

    November 17, 2026

    শিক্ষকদের টাইম স্কেল ও বেতন জটিলতা নিরসনে সংসদে আহ্বান সাবেরা মুন্নির

    November 17, 2026

    ভাসানী ছিলেন মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে : ড. হারুণ

    November 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.