Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ
  • নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা
  • সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার
  • জীবননগরে মাঠ থেকে অচেতন রক্তাক্ত যুবক উদ্ধার
  • বাল্যবিয়েকে ‘না’ বলুন : মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৮, ২০২৪

তাপপ্রবাহেও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সমাবেশ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাপপ্রবাহের মধ্যে অ্যাসেম্বলি করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, বিদ্যালয়ের মর্ণিং শিফটে আসা তৃতীয় শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণির ছাত্রীদেরকে টানা আধাঘন্টা সময় ধরে প্রচন্ড তাপপ্রবাহের মধ্যেও সমাবেশ করানো হচ্ছে। এ সময় ছাত্রীদেরকে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে পরিচয়, বিভিন্ন নিয়ম কানুন, মাদক, বোরকা পরা সহ নানা দিকনির্দেশনা তুলে ধরা হয়। গত ২৬ জুন সকাল আটটায় বিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। গরমের তীব্রতার কারণে ২ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ৫ মে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয় এবং কিছু সরকারি নির্দেশনা বেধে দেয়া হয়। নির্দেশনায় বলা হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্কুলে সমাবেশ (অ্যাসেম্বলি) বন্ধ রাখার জন্য বলা হয়।

এদিকে তাপপ্রবাহের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাঈদ কর্তৃক ছাত্রীদের (অ্যাসেম্বলি) সমাবেশ করানোর ঘটনায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাঈদের সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি বলেন, ২৬ জুন মর্ণিং শিফটে ৭.২০ মিনিটের পর ছাত্রীদের ক্যাম্পাসে মাদকের উপর ১ মিনিট নিরাবতা পালন সহ অন্যান্য দিক নির্দেশনা দেয়া হয়। তবে ৩০ মিনিট যাবত সমাবেশ করার ব্যাপারে তিনি অস্বীকার করেন।

এ বিষয় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে মুঠোফোনে একাধিকবার আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ

নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা

সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.